1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

কুড়িগ্রামে ৭৪৫ একর জমিতে হচ্ছে শসার চাষাবাদ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ১৭৮ বার পড়া হয়েছে

আমিনুল ইসলাম, জোষ্ঠ্য প্রতিবেদক:

কুড়িগ্রামে এ বছর বন্যার ক্ষতি পুষিয়ে নিতে আগাম শীতকালীন সবজী শসা চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। কম খরচে লাভ বেশি থাকায় শসা চাষে আগ্রহ বাড়ছে কৃষকের। এ মৌসুমে আবহাওয়া অনুকূল ও বাজার দাম ভালো থাকলে শসা বিক্রি করে লাভবান হওয়ার আশা করছেন শসা চাাষিরা।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম জেলা আগাম শীতকালীন সবজি চাষে অন্যান্য সবজির পাশাপাশি ৭৪৫ একর জমিতে শসার চাষাবাদ হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে কৃষকরা লাভবান হবে বলে জানান কৃষি অফিস।

কথা হয় সদর উপজেলার ভোগডাঙা ইউনিয়নের চাষি মোঃ নুর ইসলামের সঙ্গে তিনি বলেন, এ বছর তিন বিঘা জমিতে আগাম শীতকালীন সবজি শসা চাষ করেছি। শসা চাষে ব্যয় হয়েছে বিঘা প্রতি মোট ১০-১২ হাজার টাকা। এখন পর্যন্ত মণ প্রতি ৪ হাজার দরে ২০ হাজার টাকার শসা বিক্রি করেছি। আবহাওয়া ভালো থাকলে আর গাছের রোগ ব্যাধি না হলে আশা করছি ভালো লাভবান হবো।

আরেক কৃষক মোঃ রোস্তম আলী বলেন, আমি এক বিঘা জমিতে শসা চাষাবাদ করেছি। শসা চাষের নিয়মিত পরিচর্যা ও ওষুধ প্রয়োগ করলে গাছে তেমন রোগ বালাই ধরে না। তবে শসায় ছত্রাক/পোকার আক্রমণ থেকে রক্ষা পেতে কীটনাশক ছিটিয়ে ক্ষেত ভালো রাখা যায়। বাজারে শসার চাহিদা ভালো। আশা করছি এ মৌসুমে ৫০-৬০ হাজার টাকার শসা বিক্রি করতে পারবো।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, কুড়িগ্রাম জেলায় ৭৪৫ একর জমিতে আগাম শীতকালীন সবজি শসার চাষাবাদ হচ্ছে। কৃষি অফিস থেকে চাষিদের সব সময় নির্দেশনা দেওয়া হচ্ছে। আশা করছি এ মৌসুমে শসা চাষিরা লাভবান হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!