1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২ গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন, গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি

জাবিতে লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি বন্ধ এবং জাকসু নির্বাচনের দাবি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ১৩৯ বার পড়া হয়েছে

 

রিপন বারী, জাবি প্রতিনিধি: 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জাকসু কার্যকর ও অন্তর্বর্তীকালীন সময়ে সকল ধরণের দলীয় লেজুড়বৃত্তিক ছাত্ররাজনৈতিক সংগঠনের কার্যক্রম স্থগিতের দাবিতে অবস্থান কর্মসূচী নিয়েছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকাল তিনটায় বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান কর্মসূচী নেয় “গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন” এর শিক্ষার্থীরা।

অবস্থান কর্মসূচীতে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায়, ছাত্র রাজনীতির কালো হাত ভেংগে দাও গুড়িয়ে দাও,জাকসু চাই জাকসু চাই দিতে হবে দিতে হবে। ডান বামের রাজনীতি, চাইনা কারো উপস্থিতি। জেগেছে রে ছাত্র সমাজ জেগেছে, দলীয় ছাত্র রাজনীতির আস্তানা ভেঙ্গে দাও গুড়িয়ে দাও।

আব্দুর রশিদ জিতু বলেন, অন্তবর্তীকালীন সরকারের সময়ে আমরা ক্যাম্পাসে কোনো লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি চাই না। গণতান্ত্রিক উপায়ে শিক্ষার্থীদের রাজনীতি চর্চার জন্য অতি দ্রুত আমরা জাকসু চাই। প্রশাসনের যেকোনো ধরনের গড়িমসি সাধারন শিক্ষার্থীরা মেনে নেবে না। কতদিনের মধ্যে জাকসু কার্যকর হবে এরকম একটা সিদ্ধান্ত আমাদের আজকে জানাতে হবে। যতক্ষন পর্যন্ত আমরা এরকম কোনো সিদ্ধান্ত পাব না ততক্ষণ আমরা আমাদের অবস্থান কর্মসূচী চালিয়ে যাব।

জিয়াউদ্দীন আয়ান বলেন, জাকসু কার্যকরের দাবিতে আমরা এখানে অবস্থান নিয়েছি। ২৪ এর নয় দফা দাবি রেখে আমরা যে আন্দোলন করেছি তার এক দফা হচ্ছে দলীয় লেজুড়বৃত্তিক রাজনীতি। সাধারন শিক্ষার্থীদের প্রানের দাবি জাবিতে কোনো লেজুড়বৃত্তিক রাজনীতি থাকবে না। আমরা দেখেছি আওয়ামী ফ্যাসিস্ট সরকার কিভাবে ক্যাম্পাস গুলোতে মাদকের আখড়া ও সন্ত্রাস গড়ে তুলেছি। তাই আমরা প্রশাসনকে জানাতে চাই আমরা কোনো গড়িমসি মেনে নেব না। প্রশাসনকে বলে দিতে চাই, সরকার আপনাকে চেয়ারে বসিয়েছে সাধারন শিক্ষার্থীদের সেবা করার জন্য কোনো লেজুড়বৃত্তিক রাজনীতির আখড়া বানানোর জন্য নয়। তাই অতিদ্রুত শিক্ষার্থীদের রাজনীতি চর্চার জন্য জাকসু নির্বাচন দিয়ে শিক্ষার্থীদের গণতান্ত্রিক উপায়ে রাজনীতি চর্চার সুযোগ করে দিন।

ইতিহাস বিভাগের শিক্ষার্থী শাকিল বলেন, উপাচার্য মহোদয়কে বলে দিতে চাই আপনি যদি সাধারন শিক্ষার্থীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলেন তাহলে আমরা দেখে নিব কিভাবে আপনি গদিতে বসে থাকেন। উপাচার্য আমাদের বলেছিলেন তোমরা যা চাইবে তাই হবে। তাই আমরা প্রায় সাড়ে পাচঁহাজার শিক্ষার্থীর গণ স্বাক্ষর নিয়েছিলাম। কিন্তু এখন আমরা দেখতেছি ক্যাম্পাসে দলীয় লেজুড়বৃত্তিক রাজনীতির আখড়া তৈরি হচ্ছে। যতদ্রুত সম্ভব ক্যাম্পাসে দলীয় লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধ করুন এবং জাকসু নির্বাচন দিন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!