1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

কুড়িগ্রামে বাংলাদেশ পুলিশের টিআরসি নিয়োগ পরীক্ষার ২য় দিনের কার্যক্রম সম্পন্ন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ১৬৮ বার পড়া হয়েছে

ফরিদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি: 

কুড়িগ্রাম জেলা পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার ২য় দিনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। কুড়িগ্রাম জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজুর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে ৩০ অক্টোবর ২০২৪ তারিখে এই নিয়োগ পরীক্ষার কার্যক্রম পরিচালিত হয়।

২য় দিনে নিয়োগ পরীক্ষার অংশ হিসেবে ১ম দিনের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণে উত্তীর্ণ প্রার্থীদের জন্য বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়। ইভেন্টগুলোর মধ্যে ছিল ২০০ মিটার দৌড়, পুশআপ, লং জাম্প ও হাই জাম্প, যেখানে প্রার্থীরা তাদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে অংশগ্রহণ করেন।

নিয়োগ পরীক্ষার স্বচ্ছতা ও সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে পুলিশ হেডকোয়ার্টার্স এর প্রতিনিধি হিসেবে পুলিশ সুপার জনাব মোঃ আসলাম উদ্দিন ও সহকারী পুলিশ সুপার জনাব রাকিবুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ আতিকুল হক, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব এ কে এম ওহিদুন্নবী, দিনাজপুর হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব আ.ন.ম. নিয়ামত উল্লাহ, রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মোঃ মমিনুল ইসলাম, পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার জনাব মোঃ আখতারুজ্জামান এবং নিয়োগ পরীক্ষায় মোতায়েনকৃত পুলিশ সদস্যবৃন্দ।

প্রথম দুই দিনের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আগামীকালের ৩য় দিনের ইভেন্টে অংশগ্রহণের জন্য শুভকামনা জানানো হয়েছে।

উল্লেখ্য, ৩য় দিনের পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের নিজ নিজ এসএসসি/সমমান পরীক্ষার মূল সনদ বা মূল মার্কশীট এবং সকল প্রয়োজনীয় কাগজপত্র সাথে আনতে বলা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!