1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২ গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন, গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি শূন্যরেখায় ১৭ দিন অবস্থানের পর রাতের অন্ধকারে উধাও তিন তরুণ ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশনে কুড়িগ্রামের তরুণী রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত

মেডিকেলের ভর্তি পরীক্ষা ১৭ জানুয়ারি, ডেন্টালে ২৮ ফেব্রুয়ারি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ১২৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: 

২১শে ফেব্রুয়ারি, পবিত্র শবে বরাত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাসহ আরও বেশ কয়েকটি কারণে আগামী ১৪ ফেব্রুয়ারি মেডিকেলের এমবিবিএস ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

আগামী ১৭ জানুয়ারি এই ভর্তি পরীক্ষা আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর ২৮ ফেব্রুয়ারি ডেন্টালের বিডিএস ভর্তি পরীক্ষা আয়োজন করা হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা যায়। গতকাল মঙ্গলবার (২৯ অক্টোবর) অভ্যন্তরীণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আজ বুধবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর বিষয়টি নিশ্চিত করে জানান, মেডিকেলের ভর্তি পরীক্ষার তারিখ ১৭ জানুয়ারি নীতিগতভাবে চূড়ান্ত হয়েছে। আর ডেন্টালের ভর্তি পরীক্ষা ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, ১৪ ফেব্রুয়ারি বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে সিদ্ধান্ত ছিল। কিন্তু ওই দিন শবে বরাত হতে পারে, আবার ২১শে ফেব্রুয়ারি নেওয়া সম্ভব নয়। এসব কারণে ২৮ ফেব্রুয়ারি বিডিএস পরীক্ষা নেওয়া হবে।

এতে অধিদপ্তরের মহাপরিচালক সম্মত রয়েছেন বলেও জানান তিনি। ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর বলেন, সময় মতো এ বিষয়ে বিজ্ঞপ্তি দেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!