নিহতদের মধ্যে রয়েছেন সিজন চাকমা, শাসন ত্রিপুরা এবং জয়েন চাকমা। সংগঠনটির খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা এই তথ্য নিশ্চিত করেছেন।
অংগ্য মারমা জানান, নিহতরা ওই এলাকায় স্থানীয়ভাবে সাংগঠনিক কাজ করছিলেন। এ সময় ১৩/১৪ জনের একটি সন্ত্রাসী দল হঠাৎ করে তাদের ওপর হামলা চালিয়ে পালিয়ে যায়, যার ফলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু ঘটে। এই ঘটনার জন্য তিনি নব্য মুখোশ বাহিনীকে দায়ী করেছেন।
পানছড়ি থানা পুলিশের সূত্রে জানা গেছে, ‘গুলির খবর পেয়েছি। ঘটনাস্থলটি দুর্গম হওয়ায় সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। বিস্তারিত জানানো হবে যখন ঘটনাস্থলে পৌঁছানো যাবে।’












Leave a Reply