1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

কুড়িগ্রামে একঘণ্টার প্রতীকি তথ্য অফিসার জ্যোতি

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১৫৩ বার পড়া হয়েছে

আমিনুল ইসলাম, জোষ্ঠ্য প্রতিবেদক: 

কুড়িগ্রামে গার্লস টেকওভার অনুষ্ঠানের মাধ্যমে এক ঘণ্টার জেলা তথ্য অফিসারের দায়িত্ব পালন করলেন জেলা এনসিটিএফ’র শিশু গবেষক ও বর্ডার গার্ড পাবলিক স্কুলের ১০ম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস জ্যোতি। ব্যতিক্রমধর্মী এই অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ইয়েস বাংলাদেশ।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর ৩টায় জেলা তথ্য অফিসারের কার্যালয়ে জান্নাতুল জ্যোতির কাছে প্রতীকি দায়িত্ব হস্তান্তর করেন জেলা তথ্য অফিসার মো. শাহজাহান আলী।

এসময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, অমিত চন্দ্র পাল, ইয়েস বাংলাদেশ’র জেলা সভাপতি কেএম রেজওয়ানুল হক নুরনবী, জেলা ভলান্টিয়ার খাদিজা আক্তার প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন জেলা জাতীয় শিশু টাস্কফোর্সের চাইল্ড পার্লামেন্ট সদস্য কেএম নাজমুস সাকিব শাহী।

প্রতীকি দায়িত্বপ্রাপ্ত তথ্য অফিসার জান্নাতুল ফেরদৌস জ্যোতি দায়িত্ব বুঝে নেওয়ার পর তথ্য অফিসে কর্মরত সবার সঙ্গে পরিচিত হন।

পরে তিনি উপস্থিত সকলের সামনে জেলার বাল্য বিবাহ ও শিশু অধিকার বিষয়ে প্রচারণা এবং তথ্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন সুপারিশমালা উপস্থাপন করেন। জেলা তথ্য অফিসার মো. শাহজাহান আলী সুপারিশমালাগুলো বাস্তবায়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন বলে জানান।

উল্লেখ্য, ব্যতিক্রমধর্মী ‘গার্লস টেকওভার’ অনুষ্ঠানের মধ্যদিয়ে একজন কিশোরী, কন্যাশিশু অথবা যুব নারীকে নেতৃত্ব প্রদানকারী ভূমিকা পালন করতে সহায়তা করা হয়। এতে তার আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং নিজের স্বপ্ন পূরণে অঙ্গীকারাবদ্ধ হয়। সমাজে কন্যা শিশুরা সমান সুযোগ এবং সমান অধিকার পেলে বদলে দিতে পারে জীবন, তাদের আশেপাশের সমাজ এবং সমাজের মানুষদের- এমন বিশ্বাস থেকেই গার্লস টেকওভার কর্মসূচি চালু করা হয়। আন্তর্জাতিক কন্যা শিশু দিবস ২০২৪ উপলক্ষে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও জেলা তথ্য অফিস বিভাগ যৌথভাবে অনুষ্ঠানের সহযোগিতা করে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!