1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

জাবির ও ইউনিভার্সিটি অফ সাইন্স মালায়েশিয়ার সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১৪৩ বার পড়া হয়েছে

রিপন বারী , জাবি প্রতিনিধি: 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইউনিভার্সিটি অব সাইন্স মালায়েশিয়ার সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব এবং ইউনিভার্সিটি অফ সাইন্স মালায়েশিয়ার পক্ষে উপাচার্য অধ্যাপক দাতে সেরি আইআর ড. আবদুল রহমান মোহাম্মেদ স্বাক্ষর করেন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা দেড়টায় উপাচার্য কার্যালয়ে এ সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জনসংযোগ দপ্তর প্রেরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সমঝোতা স্মারক চুক্তির আওতায় যৌথ গবেষণা, প্রকাশনা, গবেষণা তহবিলের জন্য আবেদন, অতিথি বক্তৃতা, সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা আয়োজন করা হবে। এছাড়া উভয় বিশ্ববিদ্যালয়ে নিজেদের মধ্যে গবেষক এবং স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা দ্বি-পাক্ষিক শিক্ষা সফর করবেন। উভয় প্রতিষ্ঠান তাদের গবেষণার বিষয়বস্তু হিসেবে চিহ্নিত ক্ষেত্রগুলোতে বৈজ্ঞানিক তথ্য ও উপকরণ বিনিময় করবেন। পাশাপাশি চুক্তির আওতায় পারস্পরিক সম্মতিতে অন্যান্য এ্যাকাডেমিক সহযোগিতা প্রদান করবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহম্মদ কামরুল আহসান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম, পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. সালাহউদ্দিন এবং অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!