1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ হওয়ায় শিক্ষার্থীদের উচ্ছ্বাসে ছাত্রদলের অংশগ্রহণ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১৭১ বার পড়া হয়েছে

 

কামরুল হাসান কাব্য , বেরোবি প্রতিনিধি:

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ১০৮ তম সিন্ডিকেট সভায় লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করায় শিক্ষার্থীদের আনন্দ র‍্যালিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে বেরোবি ছাত্রদলও।

২৮ অক্টোবর (সোমবার) রাত ৯ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়। ব্যান্ডপার্টির তালে তালে নাচে গানে মেতে ওঠে শিক্ষার্থীরা।এসময় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক ও আবু সাঈদ চত্ত্বরও প্রদর্শন করেন শিক্ষার্থীরা।

এসময় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের রহমত আলী বলেন, ছাত্রলীগের যে অপরাজনীতি ছিল তার অবসান ঘটেছে। আমরা আর এই রকম লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি চাই না। আমরা কোনো রাজনৈতিক দলের প্রতিপক্ষ নই। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একটা প্রাণের দাবি ছিল লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা। আজ সেটি বাস্তবায়ন হয়েছে।

সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আহসান হাবিব বলেন, আবু সাঈদের হত্যার সাথে জড়িত শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের বহিষ্কার করা হয়েছে। আর ভিসি স্যারের কাছে অনুরোধ থাকবে দ্রুত যাতে জড়িতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে মামলা করা হয়। পুলিশ যাতে দ্রুত আবু সাঈদ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে।

এদিকে একাধিক ছাত্র দলের নেতা কর্মী বলেন, আমরা সব সময় শিক্ষার্থীদের পক্ষে। তাই আমরাও এই আনন্দ র‍্যালিতে অংশগ্রহণ করেছি।ছাত্রলীগের ঘৃণিত রাজনীতি আর ক্যাম্পাসে না ফিরুক আমরাও তা চাই।

বেরোবি ছাত্রদলের আহ্বায়ক মো. আল আমিন বলেন, বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় গৃহীত সিদ্ধান্তর প্রতি আমরা সমর্থন করি এবং শিক্ষার্থীদের সাথে থেকে কাজ করতে চাই। লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি চাঁদাবাজি, টেন্ডার বাজির বিপক্ষে আমরা। শিক্ষার্থীদের সাথে থেকে আমরা রাজনীতি করব, তবে সেটি যে দলীয় রাজনীতির ব্যানারে হতেই হবে এমন কোন কথা নয়। ছাত্র রাজনীতি বন্ধের নামে যদি কেউ আওয়ামী লীগ কে সহায়তা করার চেষ্টা করে সেদিকে ছাত্রদল সার্বক্ষণিক লক্ষ্য রাখবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!