1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

মসজিদে নববির ইমামের হাতে শাহাদাহ পড়লেন সার্বিয়ান যুবক

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১২৭ বার পড়া হয়েছে

ধর্ম ডেস্ক: 

কিরগিজস্তানের বিশকেকের ইসলামিক ইউনিভার্সিটি সফরকালে মসজিদে নববীর ইমাম শেখ সালাহ আল বুদাইরের হাতে এক সার্বিয়ান যুবক ইসলাম গ্রহণ করেছেন।

শনিবার ২৬ (অক্টোবর) দ্যা ইসলামিক ইনফরমেশনের ইন্সটাগ্রামে দেয়া এক ভিডিওতে দেখা যায়, শেখ সালাহ আল বুদাইর সার্বিয়ান এক নাগরিককে কালিমায়ে শাহাদাত পাঠ করাচ্ছেন। এর পরই উপস্থিত সবাই আল্লাহু আকবার বলে তাকবির দেন।

ইসলামে দীক্ষিত হওয়ার মুহূর্তে ইমাম বুদাইর অত্যন্ত আবেগময় হয়ে তাকে স্বাগত জানান। সার্বিয় নাগরিকের ইসলাম ধর্ম গ্রহণের এ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর শেয়ার হয়। সবাই তার জন্য দোয়া করেন। তার পরবর্তি জীবন যেনো সুখময় হয়, সেজন্য তারা দোয়া করেন। তাকে কোরআনও হাদিয়া দেয়া হয়।

ইসলাম বর্তমানে বিশ্বের দ্রুততম বর্ধনশীল ধর্ম। ইসলাম গ্রহণের হার সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ করে ইউরোপ ও আমেরিকায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিভিন্ন সমীক্ষা ও সংস্থা থেকে প্রকাশিত তথ্যে জানা যায়, ইসলামের শান্তি, মানবতা ও নৈতিকতার শিক্ষা অনেক মানুষকে আকৃষ্ট করছে। শুধু ইউরোপ আমেরিকা নয়, ইসলাম ধর্মাবলম্বীদের সংখ্যা বৃদ্ধির প্রভাব প্রায় প্রতিটি মহাদেশেই পরিলক্ষিত হচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!