1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

হেমন্তের শুরুতেই কুড়িগ্রামে শীত-কুয়াশার ডামাডোল, বিপদে সাধারণ মানুষ

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ২০৪ বার পড়া হয়েছে

আমিনুল ইসলাম, জোষ্ঠ্য প্রতিবেদক: 

হেমন্তের ঋতুর শুরুতে কুড়িগ্রামে পড়ছে ঘন কুয়াশা। মধ্যরাত থেকে পড়া এ কুয়াশা থাকছে সকাল ৯টা পর্যন্ত। আর এ কুয়াশা শীতের আভাস দিচ্ছে এ জেলায়। অন্যদিকে ঘন কুয়াশার কারণে সমস্যায় পড়ছে সড়কের যানবাহন, কৃষক ও শ্রমিক। আগাম শীতের আশঙ্কা করছে মানুষ।

স্থানীয়রা জানান, এক সপ্তাহ থেকে কুড়িগ্রামের বিভিন্ন অঞ্চলে কুয়াশা পড়ছে, তবে কার্তিক মাসের প্রথম দিন থেকে ঘন কুয়াশা পড়ছে। এ কুয়াশা স্থায়ী হচ্ছে সকাল ৯টা পর্যন্ত। ফলে হেডলাইট জ্বালিয়ে সড়কে চলছে যানবাহন। ঘন কুয়াশার কারণে অসুবিধায় পড়েছে বিভিন্ন শ্রেণির শ্রমিক।

সোনাহাট স্থলবন্দরের শ্রমিক কাশেম আলী বলেন, ‘বেশ কয়েক দিন থেকে কুয়াশা পড়ছে। এই কুয়াশায় স্থলবন্দর যেতে তাদের কষ্ট হয়। ভোরবেলা এমন কুয়াশা পড়ে চোখে দেখা যায় না।’কেদার এলাকার কৃষক মোঃ আবুল কালাম আজাদ স্বপন বলেন, ‘এখন টাল আবাদের মৌসুম। সকালে যে কুয়াশা পড়ে এতে ক্ষেত খামারে কাজ করতে আমাদের সমস্যা হচ্ছে।’

একই এলাকার তেলবাহী লরি চালক মোঃ দেলোয়ার হোসেন বলেন, কুয়াশার ধরন দেখে বোঝা যাচ্ছে এবার আগাম শীত পড়বে। কেননা জীবনে এই প্রথম কার্তিক মাসের মাঝামাঝিতে এমন কুয়াশা দেখলাম। যদিও ভারি কুয়াশা, তবে ঠান্ডা লাগে না।

কুড়িগ্রামের কৃষি পর্যবেক্ষক ও আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, ‘২৫ অক্টোবর সকাল ৬টায় কুড়িগ্রাম জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ ডিগ্রি সেলসিয়াস।’

তিনি আরও বলেন, ‘ ইতোমধ্যেই অক্টোবরের প্রথম সপ্তাহে জেলায় বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাতের পর থেকেই এ অঞ্চলে শীত ও কুয়াশার প্রভাব শুরু হয়েছে।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!