1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
রাজিবপুরে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার রাজিবপুরে গরু চুরির চেষ্টায় ছাত্রদল নেতা আটক, পরে পালিয়ে যাওয়ার অভিযোগ ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের ১১ সদস্য গ্রেফতার

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১৫১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: 

রাজধানীর মোহাম্মদপুর থেকে কিশোর গ্যাংয়ের ১১ সদস্যকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। রোববার (২৭ অক্টোবর) দিবাগত রাতে মেজর সাদির সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন ।
 
তিনি বলেন, মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ১১ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। আর ক্যাপ্টেন সৈকত জানিয়েছেন, মোহাম্মদপুরের শেখেরটেক এলাকা থেকে ধারালো অস্ত্রসহ এক তরুণী ও এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

এর আগে সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতি রোধে রাজধানীর মোহাম্মদপুরের হাউজিংগুলোতে অস্থায়ী ক্যাম্প বসিয়েছে সেনাবাহিনী। রোববার (২৭ অক্টোবর) থেকে এসব ক্যাম্প বসিয়ে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সার্বক্ষণিক কাজ করছেন সেনাসদস্যরা।

২৩ ইস্ট বেঙ্গলের উপঅধিনায়ক মেজর নাজিম আহমেদ জানান, “দু-তিনটি হাউজিং এলাকার মধ্যে একটি করে এমন অস্থায়ী ক্যাম্প তৈরি করা হবে, যেখান থেকে সেনাবাহিনীর সদস্যরা পুরো এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করবেন।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!