1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২ গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন, গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি শূন্যরেখায় ১৭ দিন অবস্থানের পর রাতের অন্ধকারে উধাও তিন তরুণ ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশনে কুড়িগ্রামের তরুণী রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত

রংপুরে জাতীয় পার্টিকে অবাঞ্ছিত ঘোষণা

  • প্রকাশের সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১৩০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: 

ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমের নেতৃত্বে জাতীয় পার্টিকে (জাপা) পতিত স্বৈরাচারী সরকারের দোসর আখ্যা দিয়ে বিক্ষোভ মিছিল করেছে রংপুরের ছাত্র-জনতা।

বিক্ষোভকারীরা জানান, সারাদিন অনলাইনে জাপার নেতাকর্মীরা চ্যালেঞ্জ ছুড়েছিল পুলিশ প্রটোকল ছাড়া ২৪-এর গণ অভ্যুত্থানের বিপ্লবী সারজিস আলম রংপুরে টিকতে পারবে না।

ছাত্র-জনতা দেখিয়ে দিয়েছে, কোনো প্রোটকল ছাড়া কীভাবে রংপুরে বিপ্লবীরা দোসরদের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে। জাপাকে রংপুরে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

এর আগে আলোচনা সভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।

এসময় জাতীয় পার্টিকে ইঙ্গিত করে বক্তব্য দেন সারজিস। তিনি বলেন, সংসদে শেখ হাসিনাকে সহযোগিতা করা দলটিও ফ্যাসিবাদের দোসর ছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শিগগিরই, রংপুরে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে বলেও জানান এই সমন্বয়ক।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!