রিপন বারী, জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘এমপাওয়ারিং গ্লোবাল কমিউনিকেশন : আইইএলটিএস সাকসেস’ শীর্ষক উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর), সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের গ্যালারীতে রোটারি ক্লাব অব জাহাঙ্গীরনগর,ঢাকা ও রোটার্যাক্ট ক্লাব অব জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কর্তৃক এ উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে ‘এফআরএস গ্লোবাল নেটওয়ার্ক’ উচ্চ শিক্ষা ও আইইএলটিএস এর উপরে একটি সেমিনার পরিচালনা করে, যেখানে তারা উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদেরকে আইইএলটিএস ও উচ্চশিক্ষা বিষয়ক বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করে। উক্ত সেমিনারে নবীন শিক্ষার্থীদের উপস্থিতি ছিল লক্ষনীয়।
সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে বৃত্তি নিয়ে উচ্চ শিক্ষার অনেক সুযোগ রয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বিশ্বের বিভিন্ন দেশে উচ্চ শিক্ষার জন্য যাচ্ছেন। বিদেশে উচ্চ শিক্ষা নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় এবং দেশের সুনাম বৃদ্ধি করছেন, শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় এসব সুযোগ গ্রহণ করতে হব।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রোটার্যাক্ট ক্লাবের সভাপতি রাকিব হাসান বলেন, ব্যক্তিত্ব বিকাশে শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান ও কর্ম দক্ষতা বৃদ্ধির সুযোগ সৃষ্টি করা, বাস্তব ও সামাজিক চাহিদার প্রতি মনযোগী হওয়া এবং বন্ধুত্ব ও সেবার সাংগঠনিক কাঠামোর মাধ্যমে সমগ্র বিশ্বের সকল মানুষের মধ্যে উন্নততর সম্পর্ক গড়ে তোলার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রোটার্যাক্ট ক্লাব, তারই প্রেক্ষিতে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের নিয়ে আজকে আমাদের এ আয়োজন, এর মাধ্যমে শিক্ষার্থীরা উচ্চশিক্ষায় আগ্রহী হবে এবং মনন ও মস্তিষ্কের যথাযথ বিকাশ ও দক্ষতার সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে দেশের সেবায় সংশ্লিষ্ট হবে।
সেমিনারে আরো উপস্থিত ছিলেন প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কবিরুল বাশার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট এবং ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রেজাউল রকিব, ট্রাস্ট ব্যাংকের সাবেক এমডি ও রোটারিয়ান ইশতিয়াক আহমেদ চৌধুরীসহ ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রোটারি ক্লাবের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।
Leave a Reply