1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে গোলাগুলি, শিশুসহ গুলিবিদ্ধ ৩

  • প্রকাশের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১৪৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: 

রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে মাদক কারবারিদের গোলাগুলিতে শিশুসহ ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন- আমিন (২৭),শফিক (৩২) ও শিশু সাজ্জান (৮)। তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যার দিকে জেনেভা ক্যাম্পের ভেতর হঠাৎ গোলাগুলি শুরু হয়, যা অন্যান্য দিনের চেয়ে ভয়ংকর রূপ নেয়। হঠাৎ গুলির শব্দে তাজমহল রোড, বাবর রোড ও হুমায়ন রোডের বাসিন্দারা ভয়ে ছোটাছুটি শুরু করেন।

গুলির শব্দে পুরো এলাকায় দোকানপাট বন্ধ ও যানচলাচল থমকে যায়। থেমে থেমে রাতেও গুলির শব্দ শোনা যায় বলে স্থানীয়রা জানান। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভয়াবহ এ সংঘর্ষের পেছনে ক্যাম্পের শীর্ষ একাধিক মাদক কারবারি জড়িত।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী ইফতেখার বলেন, এ ঘটনায় আমরা আইনি পদক্ষেপ নিচ্ছি। তবে থানায় লোকবল কম থাকায় কিছুটা হিমশিম খেতে হচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!