1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

ঢাকা মহানগর জেলা ও দায়রা জজ আদালত এ.পি.পি’র দায়িত্ব পেলেন রাজারহাটের অ্যাড:মোঃ ইয়াকুব আলী

  • প্রকাশের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১২৩ বার পড়া হয়েছে

এনামুল হক সরকার ,রাজারহাট(কুড়িগ্রাম)প্রতিনিধি:

ঢাকা মহানগর জেলা ও দায়রা জজ আদালতের এসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর (এ.পি.পি) সরকারি কৌঁসুলি হিসেবে নিয়োগ পেয়েছেন কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার কৃতি সন্তান অ্যাডভোকেট মোঃ ইয়াকুব আলী ।

গত১৪ অক্টোবর  আইন বিচার ও সংসদীয় বিষয় মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে ঢাকা মহানগর জেলা ও দায়রা আদালতে  জিপি,এজিপি,পিপি, এ পি পি সহ বিভিন্ন পদে রাষ্ট্রীয় মামলা মোকদ্দমা পরিচালনা করার জন্য আইনজীবী নিয়োগ প্রদান করা হয়। এতে অ্যাডঃ মোঃ ইযাকুব আলী কে স্পেশাল বিশেষ ট্রাইবুন্যাল-৫ আদালতে রাষ্ট্রীয় মামলা মোকদ্দমা পরিচালনা করার জন্য এসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর (এ.পি.পি) হিসেবে নিয়োগ দেয়া হয়।

তিনি কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার নওদাবস গ্রামে জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম মরহুম আব্দুল জলিল,মাতার নাম রাজিয়া বেগম,তারা সর্বমোট সাত ভাই দুই বোন। তিনি ঢাকা কলেজ থেকে মাষ্টাস শেষ করে আইনের উপর ডিগ্রী নিয়ে আইন পেশায় নিয়োজিত হন। ছাত্র জীবনে তিনি জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক’সদস্য'(আইন)ও  ঢাকা কলেজ শাখা ছাত্রদলের’ আইন সম্পাদকের ‘দায়িত্ব পালন করেন।

এছাড়া তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের  ’সদস্য’ ছিলেন।অ্যাড:মোঃ ইয়াকুব আলী বলেন, আমার উপর রাষ্ট্রীয় যে দায়িত্ব অর্পণ করা হয়েছে আমি ন্যায়বিচার প্রতিষ্ঠায় আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালনে বদ্ধপরিকর।তিনি এলাকাবাসীর দোয়া কামনা করছি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!