1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র ইউনিয়ন ভলান্টিয়ারদের দক্ষ করে তোলার লক্ষ্যে সাংগঠনিক কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১৫২ বার পড়া হয়েছে

আমির ফয়সাল
ভূরুঙ্গামারী প্রতিনিধি:

মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র ইউনিয়ন ভলান্টিয়ারদের দক্ষ করে তোলার লক্ষ্যে সাংগঠনিক কর্মশালা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আজ সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত মাকসুদা আজিজ ফাউন্ডেশনের সেমিনার রুমে প্রতিটি ইউনিয়নের ৩ জন করে ভলান্টিয়ার নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র কোর টিমের সদস্য মোঃ মতিয়ার রহমান মুরাদ। মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোকপাত করেন ভূরুঙ্গামারী উন্নয়ন সোসাইটির সাধারণ সম্পাদক জনাব রোটা. অধ্যাপক ডা. মোঃ মেফতাউল ইসলাম মিলন। উপস্থাপনা শৈলী, উপস্থিত বক্তৃতা এবং কিভাবে বিনয়ী হওয়া যায়’ এই বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন গ্রীন ভয়েস, খুলনা বিভাগীয় সহ-সমন্বয়ক এবং কেন্দ্রীয় কমিটির কার্যনিবার্হী সদস্য জনাব মোঃ সোহানুর রহমান সোহান। কমিউনিকেশন স্কিল নিয়ে আলোচনা করেন মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র কোর টিমের সদস্য মোঃ সোহেল রানা। সোস্যাল মিডিয়া কিভাবে প্রোফেশনালী ব্যবহার করা যায় এ বিষয়ে আলোচনা করেন গ্রীন ভয়েস, কেন্দ্রীয় কমিটির কার্যনিবার্হী সদস্য ও মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র কোর টিমের সদস্য জনাব স্বপন মাহমুদ। ক্যারিয়ার ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করেন মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র কোর টিমের সদস্য মোঃ শামিম হোসেন।

কর্মশালায় উপস্থিত সকলের অনুভূতি ও অভিজ্ঞতা শেয়ারের মাধ্যমে কর্মশালাটির সমাপ্তি ঘোষণা করেন ভূরুঙ্গামারী উন্নয়ন সোসাইটির সাধারণ সম্পাদক জনাব রোটা. অধ্যাপক ডা. মোঃ মেফতাউল ইসলাম মিলন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!