1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২ গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন, গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি শূন্যরেখায় ১৭ দিন অবস্থানের পর রাতের অন্ধকারে উধাও তিন তরুণ ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান

কুড়িগ্রাম মোল্লাহাটে ব্রহ্মপুত্র নদে মা ইলিশ রক্ষায় অভিযান

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ১৫৮ বার পড়া হয়েছে

ফরিদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি: 

২২ অক্টোবর সন্ধ্যায় কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মুক্তাদিল খানের নেতৃত্বে মা ইলিশ ধরার নিষিদ্ধ অভিযানে এনডিসি মহোদয় সহ জেলা মৎস্য বিভাগের কর্মকর্তা মোঃ সারোয়ার জামান, সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা ইসমত আরা সহ পুলিশ প্রশাসনের সার্বিক সহযোগিতায় ব্রহ্মপুত্র নদে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

ব্রহ্মপুত্র নদে মোবাইল কোর্ট পরিচালনার সময় নদী থেকে প্রায় ৩৫টি কারেন্ট জাল জব্দ করা হয় এবং জব্দকৃত কারেন্ট জালে প্রায় ১১ কেজি জাটকা ইলিশ মাছ পাওয়া যায় ।

রাতে উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের তীরবর্তী মোল্লারহাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় ।

জনসচেতনতায় কুড়িগ্রাম জেলা মৎস্য বিভাগের আয়োজনে মোল্লাহাট বাজারে সাধারণ নাগরিকদের সামনে সরকারের বিভিন্ন নির্দেশনা মূলক কার্যক্রম তুলে ধরেন কুড়িগ্রাম সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কর্মকর্তা ইসমত আরা।

পরে জব্দকৃত কারেন্ট জাল ব্রহ্মপুত্র নদীর তীরে সাধারণ মানুষের উপস্থিতিতে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। জব্দকৃত জাটকা ইলিশ প্রশাসনের সার্বিক সহযোগিতায় কুড়িগ্রাম শিশু পরিবারে এতিমদের জন্য দেয়া হয় । বিভিন্ন বিষয় নিয়ে কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মোক্তাদিল খান বলেন, মা ইলিশ রক্ষার্থে এই অভিযান নির্দিষ্ট সময় পর্যন্ত অব্যাহত থাকবে।
মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ধারা অনুযায়ী আর্থিক জরিমানার বিধান রয়েছে ।

দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং অবৈধ জাল ব্যবহার করে যেন মাছের বংশ বৃদ্ধি ব্যহত না হয় সেজন্য প্রশাসনের সহযোগিতায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!