1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের ভাঙ্গন রোধে ব্যবস্থা গ্ৰহনের দাবিতে বিক্ষোভ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১৩৮ বার পড়া হয়েছে

আমিনুল ইসলাম, জোষ্ঠ্য প্রতিবেদক: 

কুড়িগ্রামের রৌমারীতে ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন রোধে কার্যকরী ব্যবস্থা নেওয়ার দাবিতে কুড়িগ্রাম সদরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ।

বৃহস্পতিবার (২৪ অক্টবর) দুপুরে রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের কয়েকশ মানুষ নৌকা যোগে জেলা সদরে এসে শহরের সড়কে বিক্ষোভ মিছিল করে। পরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, ভাঙ্গন কবলিত এলাকার নাগর আলী, বিদ্যুৎ প্রামানিক ও ফজলুল হকসহ অন্যান্য ভুক্তভোগীরা।পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও পানি সম্পদ উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন ।

স্থানীয় বাসিন্দা বিদ্যুৎ প্রামানিক বলেন, ইতিমধ্যে ব্রহ্মপুত্র নদের ভাঙনে শত শত ঘর বাড়ি ও আবাদি জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এছাড়া ভাঙনের মুখে আছে স্কুল, কলেজ,মাদ্রাসা সহ নানা প্রতিষ্ঠান। গত ১৭ বছর ধরে সরকার ও প্রশাসন নানা আশ্বাস দিলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। বাধ্য হয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার প্রতি দৃষ্টি কামনা করছি। প্রধান উপদেষ্টা আমাদের এলাকা নদী ভাঙন রোধে ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।

ওই এলাকার সাবেক ইউপি সদস্য মোঃ ফজলুল হক বলেন, এ বছর ব্রহ্মপুত্রের ভাঙ্গনে শৌলমারী ইউনিয়নের সুখের বাতি, উত্তর বাউরিয়া ও ঘুঘুমারিসহ বিভিন্ন এলাকায় প্রায় ৩ শতাধিক পরিবার ভিটেমাটি হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন করছেন। ভাঙ্গনরোধে দ্রুত ব্যবস্থা না নিলে সুখেরবাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আরও শতশত পরিবারের ঘর-বাড়ি নদের গর্ভে বিলীন হয়ে যাবে। এ অবস্থায় ভাঙ্গনরোধে ব্যবস্থা নিয়ে সরকারের প্রধান উপদেষ্টাসহ পানি সম্পদ উপদেষ্টার দৃষ্টি কামনা করেন তারা।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিবুল হাসান বলেন, রৌমারীর ঘুঘুমারী সাহেবের আলগা এলাকায় নদী ভাঙন রোধে প্রকল্প প্রস্তাবিত আছে। আগামী রোববার ওই এলাকাগুলো পরিদর্শনের জন্য পাউবোর লোকজন যাচ্ছেন। আশা করি দ্রুত প্রকল্পটি বাস্তবায়ন হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!