1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

ভূরুঙ্গামারীতে মিছিলে হামলা ও নাশকতার মামলায় গ্রেফতার ৪

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১৪৭ বার পড়া হয়েছে

আমির ফয়সাল ,ভূরুঙ্গামারী প্রতিনিধি :

ভূরুঙ্গামারীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা ও নাশকতা মামলায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উপজেলা সভাপতিসহ ৪ আওয়ামীও ছাত্রলীগ কর্মীকে আটক করেছে থানা পুলিশ।

বুধবার (২৩ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করে বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম আদালতে সোপর্দ করা হয়।

আটককৃতরা হলো- মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উপজেলা সভাপতি ও মেডিসিন কর্ণারের স্বত্বাধিকারী মোহাম্মদ আলী মুকুল (৫৫), আব্দুর রহিম (৬০), ছাত্রলীগের আশরাফুল (৩০) ও শাহীন আলম (২৭)। তারা সদর ইউনিয়নের দেওয়ানের খামার এবং শাহীন আলম বীর বারইটারী গ্রামের বাসিন্দা।

জানাগেছে, গত ৪ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা ও নাশকতার ঘটনায় উত্তর তিলাই গ্রামের আব্দুল কুদ্দুছ বাদী হয়ে বুধবার একটি মামলা করে। মামলায় ৫২ জন আওয়মীলীগের নেতাকর্মী নাম দিয়ে ও অজ্ঞাত আরো ২০০ থেকে ২২০ জনকে আসামী করা হয়েছে। মামলার বাদী জামায়াতের ইসলামীর সমর্থক বলে জানা গেছে।

ভূরুঙ্গামারী থানার (ভারপ্রাপ্ত ওসি) এস আই আশরাফুল আলম জানান, বাদীর অভিযোগের প্রেক্ষিতে আসামীদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!