1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

ভূরুঙ্গামারীতে অপহরণের ১০ মাস পর পটুয়াখালীর রাঙ্গাবালী থেকে অপহৃত কিশোরকে উদ্ধার করেছে থানা পুলিশ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১৭০ বার পড়া হয়েছে

আমির ফয়সাল ভূরুঙ্গামারী প্রতিনিধি:

উদ্ধারকৃত রাসেল (১৬) উপজেলার পাইকেরছড়া গ্রামের আয়নাল হকের পুত্র। তাকে বুধবার (২৩ অক্টোবর) কুড়িগ্রাম আদালতে সোপর্দ করা হয়েছে।

জানা গেছে, একই গ্রামের আব্দুস সাত্তার, আবু সাঈদ ও ফজল মিয়ার গং এর সাথে একই গ্রামের আয়নাল হক গং এর দীর্ঘদিন থেকে জমিজমা নিয়ে দ্বন্দ্ব চলছিলো। এরা পরস্পর চাচাতো জেঠাতো ভাই। গত ১২ ডিসেম্বর ২০২৩ সালে আয়নাল হকের স্ত্রী রোজিনা খাতুন ধর্ষণ চেষ্টা, মারামারি ও সন্তান রাসেলকে অপহরণের অভিযোগ করে ১৮ জনকে আসামী করে ভূরুঙ্গামারী থানায় একটি মামলা দায়ের করে। থানা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার (২২ অক্টোবর) পটুয়াখালীর রাঙ্গাবালী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে।

মামলায় অভিযুক্ত আব্দুল জলিল (৬৩), আব্দুস সাত্তার জানান, বাদীপক্ষ আমাদেরকে হয়রানি করার উদ্দেশ্যে ছেলেটিকে নিজেরা গোপন করে আমাদের নামে মিথ্যা অপহরণের মামলা করেছে। শুধু তাই নয়, এই মিথ্যা মামলা দাখিলের জন্য একটি দালাল চক্র বাদীর কাছ থেকে বিবদমান জমির ৫ শতাংশ জমি রেজিস্ট্রি করে নিয়েছে। তারা নিরপেক্ষ তদন্ত করে সুষ্ঠু বিচার দাবি করেন।

এ ব্যাপারে ওসি জিল্লুর রহমান জানান, প্রকৃত অপহরণ নাকি ঘটনাটি সাজানো তা তদন্ত করে দেখা হবে। তিনি বলেন, অপহৃতকে উদ্ধার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!