1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক

রেকর্ড সংখ্যক নিয়োগ নিয়ে আসছে ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি

  • প্রকাশের সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ১৬৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: 

আসছে ৪৭তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি। এটি হবে সাধারণ বিসিএস। গত ১০টি বিসিএসের মধ্যে সবচেয়ে বেশি তিন হাজার ৪৬০ জন নিয়োগ পাবেন এই বিসিএস থেকে।

এই বিসিএসের সার্কুলার প্রকাশের জন্য সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) অনুমতি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

এতে বলা হয়েছে, ৪৭তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডারে প্রবেশের পদে নিয়োগের জন্য ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগসমূহের চাহিদা মোতাবেক ৩ হাজার ৪৬০ শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের করার জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনকে চিঠি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

পিএসসির তথ্যানুযায়ী, এবারের বিসিএসে শূন্যপদের সংখ্যাটি বিগত ১০টি বিসিএসের মধ্যে সর্বোচ্চ। এর আগে ৪৬তম বিসিএসে তিন হাজার ১০০টি পদে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি, যা বিগত ১০ বিসিএসের মধ্যে সর্বোচ্চ ছিল। সেই রেকর্ডও এবার ছাড়িয়ে গেল।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!