1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২ গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন, গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি শূন্যরেখায় ১৭ দিন অবস্থানের পর রাতের অন্ধকারে উধাও তিন তরুণ ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত

চার বিয়ের অধিকার আছে মুসলিম পুরুষদের: বোম্বে হাইকোর্টের রায়

  • প্রকাশের সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ১৫১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: 

মুসলিম পুরুষদের একসঙ্গে চারজন স্ত্রী রাখার অধিকার আছে বলে রায় দিয়েছেন ভারতের বোম্বে হাইকোর্ট। রায়ে বলা হয়েছে, মুসলিম পুরুষেরা যদি ধর্মীয় বিধিবিধান মেনে একসঙ্গে চারজন স্ত্রীর সঙ্গে সংসার করতে চান, তবে তারা একাধিক বিয়ে নিবন্ধন করাতে পারবেন।

একজন মুসলিম পুরুষের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানিতে এ কথা বলেন বোম্বে হাইকোর্ট।

বুধবার (২৩ অক্টোবর) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে, দ্যা হিন্দু ও টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়, আলজেরিয়ার এক নারীকে তৃতীয় বিয়ে করেছিলেন ওই ব্যক্তি। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে বিয়ে নিবন্ধন করতে গেলে মহারাষ্ট্রের বিবাহ আইনে তার আবেদন খারিজ হয়ে যায়। পরে তিনি আদালতের দ্বারস্থ হন এবং তার দায়ের করা আবেদনের শুনানি শেষে আদালত এই আদেশ দেন।

মহারাষ্ট্রের বিবাহ আইনে একক বিয়ের কথা বলা আছে। একসঙ্গে একাধিক বিয়ে নিবন্ধনের সুযোগ নেই। আর এই আইনের কারণেই ওই ব্যক্তির তৃতীয় বিয়ের পরও থানে মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন এই দম্পতিকে তাদের ম্যারেজ সার্টিফিকেট দিতে অস্বীকার জানিয়েছিল।
গত ১৫ অক্টোবর শুনানির সময় বিচারপতি বিপি কোলাবাওয়াল্লা এবং সোমশেখর সুন্দরেশানের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ কর্তৃপক্ষের ওই যুক্তি ও ম্যারেজ সার্টিফিকেট না দিতে চাওয়াকে “সম্পূর্ণ ভুল ধারণা” বলে অভিহিত করেন এবং বলেন, আইনটি মুসলিম পুরুষদের একাধিক বিবাহ নিবন্ধন করতে মোটেই বাধা দেয় না কারণ এটি (একাধিক বিবাহ) মুসলিম ব্যক্তিগত আইনের অধীনে অনুমোদিত।

আদালত আরও বলেন, মুসলিমদের ধর্মীয় বিধানকে ছেঁটে ফেলা হয়েছে, এমন কোনো বিষয় মহারাষ্ট্রের বিবাহ আইনে নেই। সেই সঙ্গে আদালত স্মরণ করিয়ে দিয়েছেন, থানে পৌর করপোরেশন এর আগে আবেদনকারীর দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিয়ের নিবন্ধন সনদ দিয়েছে।

মুসলিমদের ধর্মীয় বিধিবিধানে একজন পুরুষের একসঙ্গে চারজন স্ত্রীর সঙ্গে সংসার করার বৈধতা রয়েছে। তবে শর্ত হলো, প্রত্যেক স্ত্রীর সমান অধিকার নিশ্চিত করতে হবে। কোনোভাবেই বৈষম্য করা যাবে না।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!