1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

‘বৈষম্যহীন’ এইচএসসি ফলাফলের দাবিতে সচিবালয়ে বিক্ষোভকারী শিক্ষার্থীদের ছত্রভঙ্গ, আটক ৫৩

  • প্রকাশের সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ১৪৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: 

এইচএসসি ও সমমান পরীক্ষায় ফল পুনরায় মূল্যায়নের দাবিতে সচিবালয়ে ঢুকে বিক্ষোভকারী শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এছাড়া এ ঘটনায় মোট ৫৩ জনকে আটক করার কথা জানিয়েছে পুলিশ। 

বুধবার (২৩ অক্টোবর) দুপুর ২টা ৫০ মিনিটের দিকে সচিবালয়ে ঢুকে ৬ নম্বর ভবনে অবস্থিত শিক্ষা মন্ত্রণালয়ের নিচে মূল ফটকের সামনে বিক্ষোভ শুরু করে একদল শিক্ষার্থী।

প্রথমে সেখানে দায়িত্বপালনরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের বোঝানোর চেষ্টা করেন এবং সরে যাওয়ার অনুরোধ করেন। কিন্তু তারা সরে না যাওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেন।

এ সময় বিক্ষোভকারী শিক্ষার্থীদের একটি বড় অংশকে সচিবালয়ের ভেতর থেকে বের করে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আর কিছুসংখ্যক শিক্ষার্থী পুলিশের হাতে আটক হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!