1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুড়িগ্রামের রাজারহাটে ভাঙচুর ও লুটপাট মামলায় আওয়ামী লীগ নেতা স্বপন গ্রেপ্তার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ২১৯ বার পড়া হয়েছে

এনামুল হক সরকার ,রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি :

কুড়িগ্রামের রাজারহাটে আজ মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে ভাঙচুর ও লুটপাটের মামলায় আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক সাদিকুল ইসলাম স্বপনকে (৫০) গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করেছে রাজারহাট থানার পুলিশ।

পুলিশ জানায়, গতকাল সোমবার সাদিকুল ইসলাম স্বপনকে পুলিশ চায়না বাজার এলাকা থেকে আটক করে। আটককৃত স্বপন ও তার সহযোগীরা ২০১৩ সালে রাজারহাট বাজারের হান্নান আলী নামের এক কাপড় ব্যবসায়ীর দোকান ভাঙচুর ও লুটপাট করে।
এ ব্যাপারে রাজারহাট থানায় একটি মামলা দায়ের করেছে ক্ষতিগ্রস্ত ওই ব্যবসায়ী। সাদিকুল ইসলাম স্বপন ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের সরিষাবাড়ি এলাকার মনির সরকারের ছেলে। তিনি ওই ইউনিয়নের আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক।

আজ মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে রাজারহাট থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন, গ্রেপ্তারকৃত সাদিকুল ইসলাম স্বপন একটি মামলায় অভিযুক্ত আসামি। তাকে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!