1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক

আগামী ৩০ অক্টোবর হজ প্যাকেজ ঘোষণা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১৪৫ বার পড়া হয়েছে

ধর্ম ডেস্ক: 

চলতি মাসের শেষের দিকে আগামী বছরের (২০২৫) হজ প্যাকেজ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। 

আজ মঙ্গলবার (২২ অক্টোবর) সচিবালয়ে হজযাত্রী পরিবহনে বিমান ভাড়া নির্ধারণ সংক্রান্ত সভা শেষে তিনি জানান আগামী ৩০ অক্টোবর (বুধবার)  হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভায় প্যাকেজ চূড়ান্ত হবে।

এ সময় বৈঠকে বিমান ভাড়া নির্ধারণ হয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘ বিমান ভাড়া নির্ধারণের ক্ষেত্রে এখনো একটু বিবেচনার বিষয় রয়েছে। তাই এখনো আমরা চূড়ান্তভাবে বলতে পারবো না।’

তিনি আরও বলেন, ‘ আমরা যতটুকু জেনেছি, বিমানের পক্ষ থেকে এবার বিমান ভাড়া এক লাখ ৭৫ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে। আপনারা সেটা মেনে নিচ্ছেন কি না- এ বিষয়ে তিনি বলেন, আমরা এটার ওপরে আরও কাজ করছি, আরও কমানোর চেষ্টা করছি। এ মাসের ৩০ তারিখে আমরা প্যাকেজ ঘোষণা করতে পারবো।’

তবে অন্যান্য বছরের মত এবারও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদিয়া এয়ারলাইন্স ও ফ্লাই নাস হজযাত্রী পরিবহন করবে বলেও জানিয়েছেন ধর্ম উপদেষ্টা।

হজের খরচ কমানোর বিষয়ে জানতে চাইলে ধর্ম উপদেষ্টা বলেন, হজ প্যাকেজে কত কমছে, এটা এখনই বলা যাচ্ছে না। সৌদি আরবের খবরটা (খরচের হিসাব) এখনো আমাদের কাছে আসেনি।

উল্লেখ্য, আগামী বছরের জুন মাসের প্রথম সপ্তাহে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন। আগামী ২০২৫ সালের ১৩ জানুয়ারি সৌদি সরকারের সঙ্গে হজ চুক্তি হবে।

 

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!