1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভ্রমণ নিষেধাজ্ঞা সত্ত্বেও লন্ডনে বসবাস করছেন সাবেক ভূমি মন্ত্রী: আল জাজিরার প্রতিবেদন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ২০৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: 

আল জাজিরা লন্ডনে সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর একটি ভিডিও ধারণ করেছে। যে জায়গায় তাকে পাওয়া গেছে সেখানে ৯ মিলিয়ন (৯০ লাখ) ডলারেরও বেশি মূল্যবান ছয়টি সম্পত্তি রয়েছে তার। তিনি বর্তমানে লন্ডনে ১৪ মিলিয়ন (১ কোটি ৪০ লাখ) ডলারের একটি বাড়িতে বসবাস করছেন, যদিও দেশের আদালতের আদেশ অনুযায়ী তার ও তার স্ত্রীর দেশ ত্যাগ করা নিষেধ।

দুর্নীতি দমন কর্তৃপক্ষের তদন্তের অংশ হিসেবে এই ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়, যেখানে অভিযোগ করা হয়েছে যে তিনি ব্রিটেনে লাখ লাখ ডলার পাচার করেছেন।

এই ছয়টি সম্পত্তি চৌধুরীর মোট সম্পত্তির একটি ছোট অংশ, যা সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রে আরও কয়েকশ’ সম্পত্তির সাথে যুক্ত। দুর্নীতি দমন কমিশন চৌধুরী ও তার স্ত্রীর সম্পদ জব্দ করেছে।

তিনি আগস্টে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ ত্যাগ করেন।

সেপ্টেম্বরের শুরুতে, আল জাজিরা “দ্য মিনিস্টার মিলিয়নস” নামে একটি তদন্ত প্রতিবেদন প্রকাশ করে। যেখানে উল্লেখ করা হয় সাবেক এই মন্ত্রী একটি বৈশ্বিক সম্পত্তি সাম্রাজ্য গড়ে তুলেছেন, যার মূল্য প্রায় ৫০০ মিলিয়ন ডলার।

২০২৩ সালের নতুন তথ্য অনুসারে, তিনি দুবাইয়ে ২৫০টিরও বেশি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের মালিক, যার মোট মূল্য ১৪০ মিলিয়নেরও বেশি এবং তার স্ত্রী রুখ্মিলা জামান অতিরিক্ত ৫০টি সম্পত্তির মালিক, যার মূল্য ২৫ মিলিয়নেরও বেশি।

সামগ্রিকভাবে এই দম্পতি বিশ্বজুড়ে ৬০০টির বেশি সম্পত্তির তালিকাভুক্ত মালিক। শুধু সংযুক্ত আরব আমিরাতে থাকা সম্পত্তির মূল্য প্রায় ১৭০ মিলিয়ন ডলার।

তিনি আল-জাজিরার কাছে নিজের সম্পত্তিকে ব্যবসা থেকে প্রাপ্ত বলে উল্লেখ করে দুর্নীতির অভিযোগ অস্বীকার করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!