জাবি প্রতিনিধি:
গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে নিজস্ব পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তি করাবে বিশ্ববিদ্যালয়টি।
আজ সোমবার (২১ অক্টোবর) বিশ্ববিয়ালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিজস্ব পদ্ধতিতে ইতিমধ্যে কমিটিও গঠন ও নিয়মনীতি ফরম করা হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য।
উপাচার্য আরও বলেন, “গুচ্ছ পদ্ধতি স্থায়ী কোনো পদ্ধতি না। সেখানে আমাদের থাকার কোনো বাধ্যবাধকতাও নেই। আমরা আমাদের পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের ভর্তি করাবো।”
২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে দেশের ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা চালু হয়। এ পদ্ধতিতে ইতিমধ্যে চার শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থী ভর্তি করিয়েছে।
Leave a Reply