1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক

ভূরুঙ্গামারীতে দীর্ঘ ৭ বছর পর চাকরি ফিরে পেলেন প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষক

  • প্রকাশের সময় : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ১৪৪ বার পড়া হয়েছে

আমির ফয়সাল,ভূরুঙ্গামারী প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৭ বছর পর চাকরি ফিরে পেলেন প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষক। ২০১৭ সালের ২১ ফেব্রুয়ারি জাতীয় শোক দিবসের আলোচনা থেকে এই দুই শিক্ষকসহ ৩২ জনকে আটক করে নাশকতার মামলায় তাদেরকে জেলহাজতে প্রেরণ করে পুলিশ।

এ ঘটনার পরদিন ২২ ফেব্রুয়ারি ২০১৭ সালে ঝুকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাইফুর রহমান ও শালঝোড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল বারীকে সাময়িক বরখাস্ত করে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।

অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ না হওয়ায় দীর্ঘ ৭ বছর ৬ মাস পর কুড়িগ্রাম স্পেশাল ট্রাইবুনাল আদালত-২ ওই দুই শিক্ষকসহ ৩২ জনকে গত ১৭ সেপ্টেম্বর তারিখে খালাসের আদেশ দেয়। পরে সকল প্রক্রিয়া শেষে সোমবার ২১ অক্টোবর এই দুই শিক্ষক নিজ নিজ বিদ্যালয়ে চাকরিতে যোগদান করেন।

তাইফুর রহমান জানান, আওয়ামী দুঃশাসনের সময় আমাদের আটক করে নাশকতাকারী বানিয়ে মিথ্যা মামলায় ফাঁসানো হয়। বরখাস্ত হয়ে আমরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করেছি। বৈষম্যবিরোধী আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ায় আমরা মিথ্যা মামলা থেকে মুক্তি পেলাম। এজন্য সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সেই সাথে আন্দোলনকারীদের ধন্যবাদ জানাচ্ছি।

উপজেলা শিক্ষা অফিসার আখতারুল ইসলাম জানান, মামলায় খালাস পাবার পর ওই দুই শিক্ষক সোমবার চাকরিতে যোগদান করেছেন ফিসার আখতারুল ইসলাম জানান, মামলায় খালাস পাবার পর ওই দুই শিক্ষক সোমবার চাকরিতে যোগদান করেছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!