1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে মৌখিক পদত্যাগ করেছিলেন: উপদেষ্টা আসিফ

  • প্রকাশের সময় : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ১৬৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: 

শেখ হাসিনার পদত্যাগপত্র বিষয়ে রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিনের একটি মন্তব্য ঘিরে আলোচনা-সমালোচনা চলছে। এরই মাঝে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে মৌখিক পদত্যাগ করেছিলেন। 

আজ সোমবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ লিখেছেন, “রাষ্ট্রপতির কাছে মৌখিকভাবে পদত্যাগ করেছিল স্বৈরাচারী খুনি হাসিনা। পদত্যাগপত্র নিয়ে বঙ্গভবনে যাওয়ার কথা থাকলেও ছাত্র-জনতা গণভবনের কাছাকাছি চলে এলে পালিয়ে যেতে বাধ্য হয় খুনি হাসিনা।”

সম্প্রতি মানব জমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রপ্রধান বলেন, “প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার পদত্যাগের তথ্য পেয়েছি। কিন্তু আমার কাছে কোনো দালিলিক প্রমাণ নেই।”

মোহাম্মদ শাহাবুদ্দিন আরও উল্লেখ করেছেন, তিনি একাধিকবার পদত্যাগপত্র সংগ্রহের চেষ্টা করেছিলেন কিন্তু ব্যর্থ হন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!