1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২ গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন, গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি শূন্যরেখায় ১৭ দিন অবস্থানের পর রাতের অন্ধকারে উধাও তিন তরুণ ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশনে কুড়িগ্রামের তরুণী

৩.৩০ পেয়ে স্নাতক পরীক্ষায় ১৪ তম আবু সাইদ

  • প্রকাশের সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১৪৬ বার পড়া হয়েছে

বখতিয়ার নাসিফ আহমেদ ,বেরোবি প্রতিনিধি:

কোটা সংস্কার আন্দোলনের প্রথম শহীদ রংপুর এর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের স্নাতক চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে আজ। ৩.৩০ পেয়ে সম্মিলিত মেধাতালিকায় ১৪তম স্থান অধিকার করেছেন তিনি।

রবিবার (২০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর অনুমোদনে ইংরেজি বিভাগের ফলাফল প্রকাশিত হয়।

শহীদ আবু সাঈদের ফলাফল সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শওকাত আলীর বক্তব্য জানতে চাওয়া হলে তিনি বলেন, “ তার ব্যাচের ৬৯ জন শিক্ষার্থীর মধ্যে শহীদ আবু সাঈদ মেধাতালিকায় ১৪তম স্থান অধিকার করেছে। এটি আমাদের ভালো লাগার বিষয়। ‘আমাদের মেধাবী শিক্ষার্থী শহীদ আবু সাঈদ আমাদের মাঝে নেই। তার অনুপস্থিতিতে আমরা শোকাহত।”

উল্লেখ্য, ফলাফল প্রকাশের সময় বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মিজানুর রহমান, ছাত্র উপদেষ্টা ড. ইলিয়াছ হোসেন, রেজিস্ট্রারের দায়িত্বেপ্রাপ্ত প্রফেসর ড. মো. তাজুল ইসলাম ও অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. ফিরোজুল ইসলাম উপস্থিত ছিলেন।

আবু সাঈদের বড় ভাই আবু হোসেন বলেন, ‘আমার ভাই প্রতিবছর ভালো রেজাল্ট করে। আজ আমার ভাই নাই। এই রেজাল্ট দিয়ে কী করবো?’

আবু সাঈদের বন্ধুরা জানান, “আবু সাইদ শিক্ষার্থী হিসেবে মেধাবী ও মনযোগী ছিলো। আবু সাঈদ রেজাল্ট দেখলে কত খুশি হতো। ”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!