1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২ গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন, গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি শূন্যরেখায় ১৭ দিন অবস্থানের পর রাতের অন্ধকারে উধাও তিন তরুণ ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত

মার্কিন দূতাবাস থেকে ফায়ার সার্ভিসকে সুরক্ষা সরঞ্জাম অনুদান

  • প্রকাশের সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১০৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: 

ফায়ার সার্ভিসকে পানি থেকে দ্রুত উদ্ধার এবং বিপজ্জনক পদার্থ থেকে সুরক্ষার অত্যাধুনিক সরঞ্জাম দিয়েছে মার্কিন দূতাবাস। আজ রোববার (২০ অক্টোবর) সকালে যুক্তরাষ্ট্র দূতাবাসের প্যাসিফিক অগমেন্টেশন টিম মিরপুর-১০ নম্বরে বাংলাদেশের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রশিক্ষণ বিভাগের কাছে সরঞ্জামগুলো হস্তান্তর করে। 

সরবরাহকৃত এসব সরঞ্জামের মধ্যে রয়েছে ৮টি উদ্ধার নৌকা, ১১০টি লাইফ ভেস্ট এবং অন্যান্য জরুরি উদ্ধার সরঞ্জাম। এ ছাড়া বিপজ্জনক পদার্থ থেকে সুরক্ষার জন্য ১২০টি ডিসপোজেবল কভারঅল এবং ১০০টি মেডিকেল ব্যাগ প্রদান করা হয়েছে।

স্বাস্থ্য, নিরাপত্তা বা পরিবেশের জন্য বিপজ্জনক পদার্থের উপস্থিতির মতো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রথম সারির কর্মীদের সহায়তা করবে এসব সরঞ্জাম। এই অনুদান বাংলাদেশের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কার্যক্ষমতা বৃদ্ধি করবে। ফলে জরুরি অবস্থায় দ্রুত এবং কার্যকর প্রতিক্রিয়ার মাধ্যমে দেশজুড়ে রক্ষা পাবে অসংখ্য জীবন।

অনুদান বিষয়ে যুক্তরাষ্ট্র দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মেগান বোলডিন বলেন, ‘এই অনুদান আমাদের স্থায়ী অংশীদারিত্ব এবং দুর্যোগ প্রতিক্রিয়া ও জীবন রক্ষার প্রতি আমাদের অভিন্ন প্রতিশ্রুতির প্রমাণ।’

উল্লেখ্য প্যাসিফিক অগমেন্টেশন টিম (পিএটি) এবং বাংলাদেশের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিগত পাঁচ বছর ধরে একসঙ্গে কাজ করছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এফএসসিডির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!