1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২ গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন, গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি শূন্যরেখায় ১৭ দিন অবস্থানের পর রাতের অন্ধকারে উধাও তিন তরুণ ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত

লেবানন থেকে প্রথম দফায় ৫৪ বাংলাদেশি দেশে ফিরছেন

  • প্রকাশের সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১৪৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: 

ইসরায়েলের আক্রমণে বিপর্যস্ত লেবানন থেকে ফেরৎ আসতে শুরু করেছে দেশটিতে কর্মরত বাংলাদেশি শ্রমিকরা। প্রথম দফায় দেশটি থেকে ফেরৎ আসছেন ৫৪ জন বাংলাদেশি। 

এ বিষয়ে বৈরুতের বাংলাদেশ দূতাবাস জানায়, ৫৪ প্রবাসী বাংলাদেশি স্থানীয় সময়য় রোববার রাত ১১টার দিকে বিমানযোগে জেদ্দার উদ্দেশে রওয়ানা দেবেন। সোমবার সন্ধ্যায় দেশে পৌঁছাবেন তারা।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানান, লেবাননে অবস্থানরত  প্রায় ৭০ হাজার থেকে এক লাখ বাংলাদেশির মধ্যে এক হাজার ৮০০ জনের মতো দেশে ফেরত আসার জন্য রেজিস্ট্রেশন করেছেন। রেজিস্ট্রেশনকৃতদের মধ্যে ১৬৭ জনের বৈধ কাগজপত্র আছে, বাকি এক হাজার ৬২৩ জন অবৈধ।

তিনি আরও বলেন, আইওএম ২০০ জনকে চার্টার্ড ফ্লাইটে ফেরত আনার জন্য কাজ করছে। অন্যদের জন্য সরকার ফ্লাইটের ব্যবস্থা করছে, প্রতিদিন প্রায় ৫০ জনের মতো আসতে পারবেন। আগামী ২২ অক্টোবর দ্বিতীয় দফায় ৫৮ জন ঢাকায় আসবেন বলে আশা করা যাচ্ছে।

উল্লেখ্য লেবাননে চলমান ভয়াবহ ইসরায়েলি হামলায় আতঙ্কে রয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এর মধ্যে অনেকেই আশ্রয়কেন্দ্র কিংবা নিরাপদ স্থানে সরে গেছেন। তাদের ফিরিয়ে আনতে কাজ চালিয়ে যাচ্ছে সরকার।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!