1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

স্বেচ্ছা শ্রমে সড়ক নির্মাণ করছেন কুড়িগ্রাম পৌরবাসী

  • প্রকাশের সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১৫৬ বার পড়া হয়েছে

আমিনুল ইসলাম, বিশেষ প্রতিনিধি: 

কুড়িগ্রাম পৌর শহরের ৬নং ওয়ার্ড ভেলাকোপা মৌজার হানাগড়ের মাথা থেকে প্রায় ১ কিলোমিটার সড়ক বন্যায় ভেঙে যায়। এতে করে ভেলাকোপা ওয়ার্ডের চারটি গ্রাম ও একটি ইউনিয়নের প্রায় ১০ হাজার মানুষের যাতায়াত ব্যবস্থা নিয়ে পড়েন চরম বিপাকে।

সাবেক মেয়রের কাছে অভিযোগ ও অনুরোধ করলেও সড়কটি মেরামতে কোনো ব্যবস্থা নেননি তারা। পরে গ্রামবাসী নিজের টাকা দিয়ে বাঁশের সাঁকো তৈরি করে। সেটিও চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এ অবস্থায় প্রতিদিন যাতায়াতকারী কেউ না কেউ দুর্ঘটনার কবলে পড়ে। এমন দূরাবস্থা দেখেও পৌর কর্তৃপক্ষ নিরব থাকায় বাধ্য হয়ে স্বেচ্ছাশ্রমে সড়ক নির্মাণে এগিয়ে আসেন। গত তিন দিন ধরে সব বয়স ও শ্রেণির মানুষের পরিশ্রম ও অর্থ দিয়ে সড়কটি নির্মাণ করছেন তারা।

স্বেচ্ছাসেবক মো. নুর ইসলাম নুরু বলেন, ‘আমরা নাম মাত্র পৌর শহরে বসবাস করছি। সব প্রকার রাজস্ব কর দিয়ে এলেও আমরা ১ নম্বর পৌর সভার সব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। দুর্ঘটনায় ফায়ার সার্ভিস, পুলিশ কিংবা অ্যাম্বুল্যান্সের প্রয়োজন হলে শুধুমাত্র সড়কের কারণে পাই না। গত ৭ বছর ধরে এ অবস্থা চলছে। জনপ্রতিনিধিরা কথা দিয়ে কেউ কথা রাখে নাই। বাধ্য হয়ে আমরা গ্রামবাসী স্বেচ্ছা শ্রমে সড়কটি নির্মাণ কাজ করছি। আশা করছি আর দুএকদিনের মধ্যে কাজ শেষ হবে।’

স্থানীয় সাবেক কমিশনার জমসেদ আলী টুংকু মিয়া বলেন, ‘এ বিষয়ে বারবার কাগজ পত্র নিয়ে ঢাকা যোগাযোগ করা হয়েছে। কিন্তু কোনো সমাধান না পাওয়ায় গ্রামবাসীর স্বেচ্ছাশ্রমে সড়কটি নির্মাণ করছে।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!