অনলাইন ডেস্ক:
পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগরে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সৃষ্ট লঘুচাপ পরবর্তী সময়ে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা রয়েছে। আজ রোববার (২০ অক্টোবর) নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়ের আগ পর্যন্ত দুইদিন বৃষ্টি কম হলেও বুধবার থেকে বাড়তে পারে বৃষ্টি। আজ রোববার ও আগামীকাল সোমবার সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। একই সঙ্গে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এই সপ্তাহের মধ্যে ঘূর্ণিঝড়ের আশঙ্কা থাকলেও এর গতিপথ বা এটি কতটা শক্তিশালী হবে তা লঘুচাপ সৃষ্টির পর জানা যাবে বলে জানায় আবহাওয়া অধিদপ্তরের একটি সূত্র।
এর আগে গত ১ অক্টোবর চলতি মাসে বঙ্গোপসাগরে সৃষ্ট তিন লঘুচাপের একটি নিম্নচাপ হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে পূর্বাভাস দেয় আবহাওয়া আবহাওয়া অধিদপ্তর। এবারের সম্ভাব্য এ ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে ‘ডানা’। এই নামটি মধ্যপ্রাচ্যয়ের দেশ কাতারের দেওয়া।
Leave a Reply