1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

অক্টোবরেই দেশের বাজারে আসছে ৩৫০ সিসির রয়্যাল এনফিল্ড

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ১৫৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

অবশেষে দেশের বাজারে আসতে চলেছে ‘রয়্যাল এনফিল্ড’। আগামী ২১ অক্টোবর ৩৫০ সিসির বাইকটি বাংলাদেশে লঞ্চ হতে যাচ্ছে। শুক্রবার (১৮ অক্টোবর) রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলের স্থানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইফাদ মোটরস সূত্রে এ তথ্য জানা গেছে।
ইফাদ মোটরস জানিয়েছে, রয়্যাল এনফিল্ড উৎপাদনের জন্য কুমিল্লার চৌদ্দগ্রামে নিজস্ব ব্যবস্থাপনায় একটি সর্বাধুনিক উৎপাদন কেন্দ্র স্থাপন করা হয়েছে।

যা বিশ্বমানের মোটরসাইকেল উৎপাদন করতে সক্ষম। আগামী ২১ অক্টোবর বাংলাদেশে লঞ্চ হবে রয়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির বাইক। তবে বাইকটির দাম গ্রাহকদের জন্য সারপ্রাইজ রেখেছে তারা।

তবে সূত্রে জানা গেছে, রয়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির বাইকটি দাম হতে পারে সাড়ে ৪ লাখ থেকে সাড়ে ৫ লাখ টাকার মধ্যে।

এর আগে গত বছরের সেপ্টেম্বরে সড়কে ৩৫০ সিসি পর্যন্ত মোটরসাইকেল চালানোর অনুমোদন দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ফলে দেশের বাজারে উচ্চ সিসির বাইক প্রবেশের সুযোগ পায়।
রয়্যাল এনফিল্ডের শুরুটা যুক্তরাজ্যে, ১৯০১ সালে। ইংল্যান্ডে দুই ব্রিটিশ উদ্যোক্তা বব ওয়াকার স্মিথ এবং অ্যালবার্ট ইডি তাঁদের প্রথম মোটরসাইকেল তৈরি করেন। স্ট্যানলি সাইকেল প্রদর্শনীতে তাঁরা মোটরসাইকেলটি দেখান। বাইকারদের মন জয় করে নেওয়া শুরু হয় তখন থেকেই। ১৯৫৫ সালে প্রতিষ্ঠানটি ভারতের মাদ্রাজ মোটরসের সঙ্গে চেন্নাইয়ে সংযোজন কারখানা স্থাপন করে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!