1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

২০২৪ এ বৈশ্বিক সরকারি ঋণ ১০০ ট্রিলিয়ন ডলার ছাড়াবে: আইএমএফ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ১৫৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

চলতি বছর  বৈশ্বিক সরকারি ঋণ পূর্বাভাসের চেয়ে আরও দ্রুতগতি বাড়বে বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এ বছর  ১০০ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াবে বিশ্বের বিভিন্ন দেশের মোট সরকারি ঋণ, যা কি না বৈশ্বিক মোট জিডিপির ৯৩ শতাংশ। 

সম্প্রতি আইএমএফ প্রকাশিত সবশেষ ফিসকাল মনিটর প্রতিবেদনে জানা যায়, ২০২৪ সালের শেষ নাগাদ বিশ্বের বিভিন্ন দেশের সরকারি ঋণ বৈশ্বিক মোট দেশজ উৎপাদন বা জিডিপির ৯৩ শতাংশে  এবং  ২০৩০ সালের মধ্যে এটি ১০০ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। এর আগে করোনা মহামারির সময় এই ঋণের পরিমাণ রেকর্ড জিডিপির ৯৯ শতাংশে উঠেছিল।

প্রতিবেদনে আরও বলা হয়, দেশে দেশে রাজস্ব নীতির অনিশ্চয়তা বাড়ছে, পাশাপাশি বাড়ছে কর আদায় বৃদ্ধির ক্ষেত্রে রাজনৈতিক মতানৈক্য। একই সময়ে পরিবেশ রক্ষায় ব্যয় বৃদ্ধি, বয়স্ক জনগোষ্ঠীর ভরণপোষণ, নিরাপত্তাজনিত চ্যালেঞ্জসহ অন্যান্য উন্নয়ন ব্যয়ের কারণে সরকারি ব্যয় বৃদ্ধির চাপ সৃষ্টি হচ্ছে।

ভবিষ্যতে ঋণের স্তর বর্তমান পূর্বাভাসের তুলনায় অনেক বেশি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে আইএমএফ। বিশেষ করে, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বড় অর্থনীতির দেশের ব্যয় বৃদ্ধির কারণে এই আশঙ্কা বাড়ছে।

এদিকে আর্থিক স্থিতিশীলতা অর্জনে জিডিপির ৩ দশমিক ৮ শতাংশ ঋণের সংকোচন প্রয়োজন বলে মনে করে সংস্থাটি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!