1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২ গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন, গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি শূন্যরেখায় ১৭ দিন অবস্থানের পর রাতের অন্ধকারে উধাও তিন তরুণ ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশনে কুড়িগ্রামের তরুণী

কুড়িগ্রামে শিক্ষক ও সাংবাদিক আব্দুল খালেক ফারুকের নামে হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ১৩৭ বার পড়া হয়েছে

আমিনুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি:

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত কলেজ ছাত্র আশিক হত্যা মামলায় কুড়িগ্রামের লেখক, সাংবাদিক ও কাঁঠালবাড়ী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল খালেক ফারুকের নাম অন্তর্ভুক্তের প্রতিবাদ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সকালে কাঁঠালবাড়ী বাসস্ট্যান্ডে সাধারণ শিক্ষার্থীরা ছাড়াও শিক্ষক, অভিভাবক ও সংস্কৃতি কর্মীরাও এই মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
এসময় বক্তব্য রাখেন শিক্ষক শফিকুল ইসলাম, কাজী ফরহাদ, শিক্ষার্থী শাহিন আলম, আব্দুর রাজ্জাক, সুমনা আক্তার ও নাট্যকর্মী মো:শাহ আলম।

এসময় বক্তারা বলেন, আব্দুল খালেক ফারুক একজন জনপ্রিয় লেখক। তিনি একজন নির্ভিক সাংবাদিক, দরিদ্র শিক্ষার্থী ও অসহায় মানুষের পাশে থাকেন । তিনি শিক্ষা, সংস্কৃতি ও পাঠাগার আন্দোলনের একজন অগ্রসৈনিক। তার নামে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করা না হলে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

গত ৪ আগস্ট কুড়িগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার নির্দেশদাতা হিসাবে ৩ সাংবাদিকের নামে মামলা দায়ের করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ও কুড়িগ্রাম সরকারি কলেজের রহুল আমিন নামের এক শিক্ষার্থী। এ মামলায় ১০৪ জনকে আসামি করা হয়েছে।

মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন, কালের কণ্ঠ ও ইনডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি আব্দুল খালেক ফারুক ছাড়াও নিউজ২৪ টিভি ও দৈনিক সংবাদের কুড়িগ্রাম প্রতিনিধি হুমায়ুন কবির সূর্য এবং এটিএন বাংলা ও এটিএন নিউজের কুড়িগ্রাম প্রতিনিধি ইউসুফ আলমগীর।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!