1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

ভুরুঙ্গামারিতে জুয়া খেলা অবস্থায় ১৮ জনকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ

  • প্রকাশের সময় : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ১৬০ বার পড়া হয়েছে

আমির ফয়সাল হ্যাভেন, ভুরুঙ্গামারি প্রতিনিধি:

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী থানার একটি চৌকস টিম গত ১৫ অক্টোবর ২০২৪ তারিখ রাত আনুমানিক ১১:১৫ ঘটিকায় ভূরুঙ্গামারী বাজারে জুয়া খেলার সময় ভূরুঙ্গামারী থানাীন কামাত আঙ্গারিয়া গ্রামের মিলন (৩৪) ও সোহাগ (৩২), নলেয়া এলাকার রফিকুল (২৮), মিলন (৪৪), ফজলু, খবিরুল (৪৫), মতিয়ার (৪৫), খোকন (৩৫) আলমগীর ও শফিকুল (৪০), গোপালপুর এলাকার তাজুল (৫২), আনোয়ার (৪০), আলী হোসেন (৪০), জাহিদুল (৪২) ও খবিরউদ্দিন (৩৯), দেওয়ানের খামার এলাকার আরিফুল (৩৮), পাইকেরছড়া এলাকার এনামুল (৩৫) এবং বাগগান্ডার এলাকার হোসেন আলী (৪৫) মোট ১৮ জনকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধারসহ হাতেনাতে গ্রেফতার করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জনাব এ কে এম ওহিদুন্নবী বলেন, কুড়িগ্রামে আমরা প্রায় প্রতিদিনই প্রত্যন্ত অঞ্চলে জুয়ারুদের গ্রেফতার করছি। নানাভাবে মানুষকে সচেতন করছি। কুড়িগ্রাম জেলায় জুয়া নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে জুয়া নির্মূলে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সকলের সহযোগিতা চেয়েছে কুড়িগ্রাম  জেলা পুলিশ ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!