1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

সপ্তাহজুড়ে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা

  • প্রকাশের সময় : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ১৬১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: 

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত হচ্ছে। এতে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক সংবাদমাধ্যমকে বলেন, লঘুচাপের কারণে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হবে। এটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হলে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে, যা আগামী সপ্তাহজুড়ে বিস্তৃত হতে পারে।

এদিকে, দিনের আবহাওয়া বার্তায় জানা যায়, আজ (বুধবার) সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা বিভাগের ২৬ থেকে ৫০ শতাংশ স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এছাড়া, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ২৫ শতাংশ স্থানে বৃষ্টি হতে পারে।

সারা দেশের তাপমাত্রা দিনে সামান্য হ্রাস পেতে পারে এবং রাতে প্রায় অপরিবর্তিত থাকতে পারে। কাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলানার পাশাপাশি রাজশাহীতেও ৫০ শতাংশ স্থানে বৃষ্টি বাড়ার সম্ভাবনা আছে।

পরশু (শুক্রবার) রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট এ চার বিভাগের ৭৫ শতাংশ স্থানে বৃষ্টি হতে পারে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!