1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

জুলাই বিপ্লবের ভিডিও, স্থির চিত্র জমা দেওয়ার আহ্বান জানিয়েছে সরকার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ১৪৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: 

সরকার সংরক্ষণের লক্ষ্যে সকলকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই বিপ্লবের ভিডিও এবং স্থির চিত্র জমা দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে। 

মঙ্গলবার বাসসের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্ট (পিআইডি) এই লক্ষ্যে একটি প্রেস নোট জারি করেছে।

এতে বলয়া হয়েছে, “আপনার সংগ্রহে থাকা বিপ্লবের ভিডিও এবং স্থির ফটোগুলি আমাদের জাতীয় সম্পদ। সম্পদ সংরক্ষণে অবদান রাখুন।”

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন পিআইডি জুলাই বিপ্লবের ঘটনাগুলির অডিও-ভিজ্যুয়াল নথি এবং স্থির চিত্রগুলিকে ভবিষ্যত প্রজন্মের জন্য বিশ্বকে জাগিয়ে তোলার উদ্যোগ নিয়েছে।

কারো কাছে আন্দোলন ও বিপ্লবের ভিডিও ফুটেজ বা স্থির চিত্র থাকলে সংক্ষিপ্ত বিবরণসহ pidjuly2024@gmail.com ইমেইল ঠিকানায় পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কটি ফ্যাসিবাদমুক্ত, গণতান্ত্রিক ও আত্মমর্যাদাপূর্ণ জাতি হিসেবে বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াবার প্রত্যয়দীপ্ত নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে জুলাই বিপ্লব। এ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল আপামর ছাত্র-জনতা। স্বপ্নের বাংলাদেশ গড়তে শিশু-কিশোর-ছাত্র-জনতা অকাতরে প্রাণ বিসর্জন দিয়েছে। রক্তাক্ত জুলাইয়ের দুর্বিষহ নৃশংসতা ও এর বীরত্বগাথা যথাযথ সংরক্ষণের অভাবে হারিয়ে যেতে পারে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!