1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

এক কুকুরের কামড়ের শিকার নারী শিশু সহ ২০

  • প্রকাশের সময় : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ১৯৫ বার পড়া হয়েছে

আমিনুল ইসলাম ,বিশেষ প্রতিনিধি: 

কুড়িগ্রামের চিলমারীতে এক‌দি‌নে কুকুরের কামড়ের শিকার হয়ে আহত হ‌য়ে‌ছেন নারী শিশু সহ অন্তত ২০ জন। এ ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

সোমবার (১৪ অ‌ক্টোবর) দি‌নের বেলা ক‌য়েক ঘন্টার ব্যবধানে  উপ‌জেলার ক‌য়েক‌টি এলাকায় এক‌টি কুকু‌রের আক্রম‌নের শিকার হন আহতরা। প্রাথ‌মিকভা‌বে তারা উপ‌জেলা স্বাস্থ্য  কম‌প্লে‌ক্সে চি‌কিৎসা নি‌য়ে‌ছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা (ইউএইচএফপিও) কর্মকর্তা ডা. মো. আমিনুল ইসলাম এ তথ্য  নি‌শ্চিত ক‌রে‌ছেন। তি‌নি ব‌লেন, ‘ সোমবার ক‌য়েক ঘন্টার ব‌্যবধা‌নে অন্তত ২০ জন একটি কুকু‌রের কাম‌ড়ের শিকার হ‌য়ে‌ছেন। ধারণা করা হ‌চ্ছে কুকুর‌টি পাগল হ‌য়ে‌ছে।’

 

আহত‌দের সা‌থে কথা ব‌লে জানা গে‌ছে, সোমবার দুপুরের পর থেকে হঠাৎ করে চিলমারীর রমনা রেল স্টেশন এলাকা ও বালাবাড়ি সহ বেশ কিছু এলাকায় কুকুরের কামড়ে নারী শিশু সহ ২০ জন আহত হন। এ সময় এলাকায় আতঙ্ক ছ‌ড়ি‌য়ে প‌ড়ে। আহত‌দের ম‌ধ্যে অন্তত ১৭ জন প্রাথ‌মিকভা‌বে উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে চি‌কিৎসা নি‌য়ে‌ছেন। তবে সরকা‌রিভা‌বে প্রতিষেধক টিকা না থাকায় ব্যবস্থাপত্রে ওষুধ লিখে দি‌য়েছেন দায়িত্বরত চিকিৎসক।

কুকু‌রের কাম‌ড়ে আহত রমনা এলাকার হোসাইন ব‌লেন, ‘ সন্ধ্যার দি‌কে আদর্শ বাজার থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে মাটিকাটা মোড়ে আসলে হঠাৎ করে কুকুর কামড় দেয়। পরে হাসপাতালে গেলে ডাক্তার ব্যবস্থাপত্রে কিছু ওষুধ লিখে দিয়ে বাইরে থেকে কিনতে ব‌লেন। সরকা‌রি হাসপাতা‌লে ওষুধ ও ই‌ঞ্জেকশন না থাকা দুঃখজনক।’

ইউএইচএফপিও ডা. মো. আমিনুল ইসলাম ব‌লেন, ‘প্রতিষেধক শেষ হয়েছে। আগামীকাল থেকে প্রতিষেধক দেওয়া হবে।’

চিলমারী উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার (ভারপ্রাপ্ত) নঈম উাদ্দন ব‌লেন, ‘ কুকুর‌টি ধর‌তে ফায়ার সা‌র্ভিসের দা‌য়িত্বশীল‌দের জানা‌নো হ‌য়ে‌ছে। কেউ কুকুর‌টির খোঁজ পাওয়া মাত্র আমা‌দের জানানোর অনু‌রোধ থাক‌লো।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!