1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

কুড়িগ্রামে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তার বদলি ও তিস্তার ভাঙন রোধে ক্ষতিগ্রস্তদের মানববন্ধন ও বিক্ষোভ

  • প্রকাশের সময় : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ১৬৯ বার পড়া হয়েছে

আমিনুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি:

তিস্তার ভাঙ্গন রোধে কার্যকরী ব্যবস্থা না নেওয়ায় কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে বদলীর দাবিতে মানববন্ধন করেছে তিস্তাপাড়ের মানুষ।

সোমবার (১৪ অক্টোবর) দুপুরে দীর্ঘ পথ পাড়ি দিয়ে জেলা শহরে এসে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে মানব বন্ধনে অংশ নেন তিস্তার ভাঙ্গন কবলিত এলাকার শত শত ভুক্তভোগী।

মানববন্ধনে বক্তব্য রাখেন, শহিদুল ইসলাম, আজিজার রহমান, মিন্টু মিয়াসহ অন্যান্যরা।

বক্তব্যে তারা অভিযোগ করেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: রাকিবুল হাসান কুড়িগ্রামে যোগদানের পর থেকে তিস্তার ভাঙ্গন রোধে তেমন কোন ব্যবস্থা গ্রহণ করেননি। বরং ভাঙ্গন এলাকা থেকে ফোন দিলে তিনি বিরক্ত বোধ করেন। এমন পরিস্থিতিতে রাজারহাট উপজেলার ঘড়িয়ারডাঙ্গা, বিদ্যানন্দসহ পার্শ্ববর্তী অনেক ইউনিয়নের শত শত ঘর-বাড়ি ও ফসলী জমি নদী গর্ভে চলে যায়।

অথচ পুর্বের নির্বাহী প্রকৌশলীগণ জরুরী ভিত্তিতে কাজ করে তিস্তার ভাঙ্গন ঠেকানোর কাজ করে তাদের ঘর-বাড়ি রক্ষা করেছিলেন। এ অবস্থায় বর্তমান নির্বাহী প্রকৌশলীকে বদলী করে একজন দক্ষ নির্বাহী প্রকৌশলীকে নিয়োগ দেওয়ার দাবি জানান তারা। এ ছাড়াও তিস্তা পাড়ের মানুষকে বাঁচাতে দ্রুত তিস্তা মহাপরিকল্পণা বাস্তবায়নের দাবি জানান বক্তারা।

পরে বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।

এ বিষয়ে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, এ মৌসুমে তিস্তার ভাঙন রোধে ৭ থেকে ৮টি স্পষ্টে আমরা কাজ করেছি। তবে কিছু স্থানে ভাঙন আছে, সেখানেও টেন্ডারের মাধ্যমে কাজ করা হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!