1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২ গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন, গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি শূন্যরেখায় ১৭ দিন অবস্থানের পর রাতের অন্ধকারে উধাও তিন তরুণ ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান

তৃতীয় কোনো দেশে রোহিঙ্গাদের পুনর্বাসনে জাতিসংঘের সহায়তা চেয়েছেন ড. ইউনূস

  • প্রকাশের সময় : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ১২৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

বাংলাদেশে অবস্থানরত বিপুল সংখ্যক রোহিঙ্গাকে তৃতীয় কোনো দেশে পুনর্বাসন ত্বরান্বিত করতে  জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার টমাস অ্যান্ড্রুজের সহায়তা চেয়েছেন অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

সোমবার (১৪ অক্টোবর) ঢাকার তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতির ওপর জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার টমাস অ্যান্ড্রুজের সঙ্গে সাক্ষাতে এ সহায়তার কথা বলেন প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়, “গত মাসে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে রোহিঙ্গা সংকট নিয়ে তিন দফা প্রস্তাবের জন্য বিশেষ র‍্যাপোর্টার অ্যান্ড্রুজ প্রধান উপদেষ্টার প্রশংসা করেন।”

প্রধান উপদেষ্টা আরও জানান, সহিংসতার ফলে রাখাইন রাজ্যে একটি বিশাল সংকট তৈরি করেছে। জরুরি ভিত্তিতে বাস্তুচ্যুত ও ক্ষুধার্ত মানুষের জন্য মানবিক সহায়তা প্রয়োজন বলেও জানান তিনি।

বিশেষ র‍্যাপোর্টিয়ার বলেন, “মিয়ানমারে অন্তত ৩.১ মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যার মধ্যে কয়েক হাজার রাখাইন রাজ্যে রয়েছে। যেখানে বিদ্রোহী গোষ্ঠীগুলো বছরের পর বছর ধরে মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করছে।”

সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রায় ৩০ হাজার রোহিঙ্গা রাখাইনে তাদের বাড়িঘর ছেড়ে বাংলাদেশে প্রবেশ করেছে বলে জানান তিনি।

রাখাইনের বাস্তুচ্যুত মানুষের জন্য জাতিসংঘের মাধ্যমে একোটি নিরাপদ অঞ্চল নিশ্চিত করার আহ্বানও জানিয়েছেন তিনি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!