1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ঘন কুয়াশায় সৈয়দপুর বিমানবন্দরে বিমান চলাচল বিঘ্নিত

  • প্রকাশের সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ২০৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

নীলফামারীতে জানান দিতে শুরু করেছে শীতের আগমনী বার্তা। শনিবার (১২ অক্টোবর) মধ্যরাত থেকে রোববার (১৩ অক্টোবর) সকাল পর্যন্ত হঠাৎ কুয়াশায় ঢাকা পড়েছে এ জনপদ। আর এতে বিঘ্নিত হয় সৈয়দপুর বিমানবন্দরের ফ্লাইট চলাচল।

জানা যায়, সকালে কুয়াশা বাড়ার কারণে দৃষ্টি সীমা ৭০০ মিটারে নেমে আসায় সৈয়দপুর বিমানবন্দরে নির্ধারিত সময়ে অবতরণ করতে পারেনি বাংলাদেশ বিমান ও বেসরকারি কোম্পানির এয়ার এস্ট্রার দুটি ফ্লাইট।

 

এতে সৈয়দপুরগামী প্রায় ১২০ যাত্রীকে নিয়ে ফ্লাইট দুটি পুনরায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে যায়। পরে ঘন কুয়াশা কেটে যাওয়ায় ঘণ্টা দুয়েক পর বিমান চলাচল স্বাভাবিক হয়।
 
সৈয়দপুর বিমানবন্দর সূত্রে জানা যায়, শিডিউল অনুযায়ী সকাল ৮টা থেকে সোয়া ৮টার মধ্যে বাংলাদেশ বিমান ও এয়ার এস্ট্রার ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করার সূচি ছিল। কিন্তু ভোর থেকে সৈয়দপুরে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৭০০ মিটারের কম থাকায় ফ্লাইট দুটি অবতরণ না করে ঢাকায় ফিরে যায়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!