1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২ গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন, গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি শূন্যরেখায় ১৭ দিন অবস্থানের পর রাতের অন্ধকারে উধাও তিন তরুণ ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশনে কুড়িগ্রামের তরুণী

প্লাস্টিক ব্যবহার রোধে ১০ নির্দেশনা জারি করলো এনবিআর

  • প্রকাশের সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১৩১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে কর্মস্থলে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার রোধে এবং এর বিকল্প পণ্যসামগ্রী ব্যবহারে ১০ নির্দেশনা দেয়া হয়েছে। সম্প্রতি পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের লক্ষ্যে প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. সামীম আহসান স্বাক্ষরিত এক  আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। 

এ নির্দেশনায় বলা হয়, ‘প্লাস্টিকের ব্যাপক ব্যবহারজনিত দূষণ বিশেষত, সিঙ্গেল ইউজ প্লাস্টিক সামগ্রী হতে দূষণ পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্নক হুমকি হিসেবে কাজ করছে। পরিবেশ দূষণ নিয়ন্ত্রণকল্পে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধ করার লক্ষ্যে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা কর্তৃক আধা-সরকারিপত্রের (আধা-সরকারিপত্র) মাধ্যমে সিঙ্গেল ইউজ প্লাস্টিক সামগ্রী ব্যবহারের পরিবর্তে বিকল্প পণ্য সামগ্রী ব্যবহারের জন্য অনুরোধ জানানো হয়েছে।’

এসব নির্দেশনাগুলো হলো:

> প্লাস্টিকের ফাইল, ফোল্ডারের পরিবর্তে কাগজ বা পরিবেশবান্ধব অন্য সামগ্রীর তৈরি ফাইল ও ফোল্ডার ব্যবহার।

> প্লাস্টিক ব্যাগের পরিবর্তে কটন বা জুট ফেব্রিকের ব্যাগ ব্যবহার।

> প্লাস্টিকের পানির বোতলের পরিবর্তে কাচের বোতল ও কাচের গ্লাস ব্যবহার।

> প্লাস্টিকের ব্যানারের পরিবর্তে কটন বা জুট ফেব্রিক বা বায়োডিগ্রেডেবল উপাদানে তৈরি ব্যানার ব্যবহার।

> দাওয়াত পত্র, ভিজিটিং কার্ড ও বিভিন্ন ধরনের প্রচারপত্রে প্লাস্টিকের লেমিনেটেড পরিহার করা।

> বিভিন্ন সভা বা সেমিনারে সরবরাহকৃত খাবারের প্যাকেট যেন কাগজের হয় ও পরিবেশবান্ধব হয় সেটি নিশ্চিত করা।

> একবার ব্যবহার্য প্লাস্টিকের প্লেট, গ্লাস, কাপ, কাটলারিসহ সব ধরনের পণ্য পরিহার করা।

> প্লাস্টিকের কলমের পরিবর্তে পেনসিল বা কাগজের কলম ব্যবহার।

> বার্ষিক প্রতিবেদনসহ সব ধরনের প্রকাশনায় লেমিনেটেড মোড়ক ও প্লাস্টিকের ব্যবহার পরিহার করা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!