1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক

১৯ বছর পর জামায়াতের প্রকাশ্যে রুকন সম্মেলন

  • প্রকাশের সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১৯৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: 

দীর্ঘ ১৯ বছর পর এই প্রথম বড় পরিসরে রুকন সম্মেলন করছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর শাখা। গত আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফলে হাসিনা সরকারের পতন ঘটে। এরপর থেকেই প্রকাশ্যেই সব কার্যক্রম পরিচালনা করছে জামায়াতে ইসলামী। 

আজ রোববার (১৩ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১০টায় অনুষ্ঠানটি শুরু হয়।

গোপন ভোটের মাধ্যমে সভায় মহানগর উত্তরের নতুন আমির নির্বাচিত হবে। মহানগর উত্তরের রুকনদের ভোটে ২০২৫-২৬ সেশনের জন্য আমির নির্বাচিত হলেও কেউ এখানে প্রার্থী হিসেবে থাকছেন না।

মহানগর উত্তরের ১০ হাজার রুকন তাদের পছন্দের নেতার নাম লিখে একটি বাক্সে ফেলবেন। সর্বোচ্চ ভাটপ্রাপ্ত ব্যক্তি আমির নির্বাচিত হবেন।

এর আগে, সর্বশেষ প্রকাশ্যে অভিন্ন ঢাকা মহানগরের রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০০৫ সালে পল্টন ময়দানে।

ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!