1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘আর্টিভিজম ফর পিস’ শীর্ষক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১৬৩ বার পড়া হয়েছে

রুশাইদ আহমেদ, ঢাবি প্রতিনিধি:

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সারাদেশের তরুণ শিল্পীদের অঙ্কিত চিত্রকর্ম নিয়ে ‘আর্টিভিজম ফর পিস’ শীর্ষক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র টিএসসিতে ঢাকাস্থ নরওয়ে দূতাবাসের সহায়তায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) যৌথভাবে তাদের পার্টনারশিপস ফর এ মোর টলারেন্ট, ইনক্লুসিভ বাংলাদেশ (পিটিআইবি) প্রকল্পের আওতায় প্রদর্শনীটির আয়োজন করে। এর আগে চিত্রকর্মের ওপর আয়োজন করা হয় কর্মশালার। এতে ৩০ জন চিত্রশিল্পী অংশ নেন।

কাশফুল ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় আয়োজিত দিনব্যাপী চিত্র প্রদর্শনীটির উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক হাসান আল শাফি, রাশেদা রওনক খান এবং ইউএনডিপি বাংলাদেশের হেড অফ কমিউনিকেশনস মো. আব্দুল কাইয়ুম এবং প্রজেক্ট ম্যানেজার ফয়সাল বিন মজিদ।
কর্মশালায় অংশগ্রহণকারী তরুণ চিত্রশিল্পী এবং সারাদেশ থেকে সংগৃহীত শিল্পকর্ম থেকে নির্বাচিত ৩৫টি প্রদর্শনী করা হয়।

কর্মশালায় অংশগ্রহণকারী ৩০ জন শিল্পীর যৌথ শিল্পকর্ম ‘কোলাবোরেটিভ পিস ম্যুরাল’ ছিল প্রদর্শনীর অন্যতম আকর্ষণ। প্রদর্শনীতে বিপুল সংখ্যক দর্শকের সমাগম হয়, যারা চিত্রকর্মগুলো দেখে অনুপ্রাণিত হন। প্রতিটি চিত্রকর্মের সঙ্গে থাকা বর্ণনা পড়ে দর্শনার্থীরা একটি অন্তর্ভুক্তিমূলক এবং সহনশীন বাংলাদেশের জন্য তাদের উদ্বেগ প্রকাশ করেন এবং এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, এই প্রদর্শনীটি তাদের জুলাই-আগস্ট পরবর্তী বাংলাদেশের আদর্শকে পুনরুজ্জীবিত করার একটি সুযোগ এনে দিয়েছে।

চিত্র প্রদর্শনীর উদ্বোধনী পর্বে অধ্যাপক জনাব শাফি তরুণদের এই ধরনের উদ্যোগ গ্রহণকে স্বাগত জানান। সমাজের ইতিবাচক পরিবর্তন নিশ্চিত করতে এই ধরনের উদ্যোগের ভূয়সী প্রসংশা করে অধ্যাপক জনাব রওনক তার বক্তব্যে বলেন, সারাদেশে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।

অধ্যাপক জনাব রওনক এর বক্তব্যের সূত্র ধরে জনাব আবদুল কাইয়ুম উল্লেখ করেন যে, তরণদের সৃষ্টিশীল কর্মের মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তন তরান্বিত করতে বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রদর্শনীর উদ্যোগ গ্রহণ করেছি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!