1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২ গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন, গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি শূন্যরেখায় ১৭ দিন অবস্থানের পর রাতের অন্ধকারে উধাও তিন তরুণ ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশনে কুড়িগ্রামের তরুণী রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত

জামায়াত সরকারে যাওয়ার মতো আসন লাভ করবে : মতিউর রহমান

  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ১২০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেছেন, আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দল রাজনৈতিকভাবে কোনো থিওরি দিতে পারেনি। নির্বাচন পদ্ধতি কী হবে, কোনো রাজনৈতিক দল এটা দিতে পারেনি। একমাত্র জামায়াতে ইসলামী কেয়ারটেকার সরকার পদ্ধতির প্রস্তাব দিয়েছিল। আজ সকল রাজনৈতিক দল এর দিকে ফিরে আসছে।

শুক্রবার (১১ অক্টোবর) সকালে ময়মনসিংহ নগরীর টাউন হলে তারেক স্মৃতি অডিটোরিয়ামে মহানগর জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দল হিসেবে তিনটি ক্ষেত্রে জামায়াতে ইসলামীর অবদান অনেক বেশি। জাতীয় অবদানের ভিত্তিতে বাংলাদেশে জামায়াত এক নম্বরে আছে। ব্যাংক, হাসপাতালসহ সমাজের সকল ক্ষেত্রে জামায়াতের ব্যাপক অবদান রয়েছে। আগামী দিনে জামায়াত সরকারে যাওয়ার মতো আসন লাভ করবে ইনশাআল্লাহ। সংগঠন হিসেবে বাংলাদেশে জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা অনেক বেশি। বাংলাদেশ জামায়াতে ইসলামী এখন সকল দলের চেয়ে জনপ্রিয়।

মহানগর জামায়াতের আমির মাওলানা কামরুল আহসান এমরুলের সভাপতিত্বে সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সারের সঞ্চালনায় আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চলের পরিচালক ড. সামীউল হক ফারুকী, জেলা জামায়াতের আমির আবদুল করিম, মহানগর নায়েবে আমির আসাদুজ্জামান সোহেল, সহ-সেক্রেটারি মাহবুবুল হাসান শামীম, আনোয়ার হাসান সুজন, সাংগঠনিক সম্পাদক আল হেলাল তালুকদার, বায়তুলমাল সম্পাদক গোলাম মহসীন খান প্রমুখ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!