1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত রাজিবপুরে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার রাজিবপুরে গরু চুরির চেষ্টায় ছাত্রদল নেতা আটক, পরে পালিয়ে যাওয়ার অভিযোগ ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি

কাশ্মীরে এনসি-কংগ্রেস এগিয়ে, হরিয়ানায় বিজেপি এগিয়ে

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১৫৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

জম্মু ও কাশ্মীর বিধানসভার প্রাথমিক ফলাফলে ন্যাশনাল কনফারেন্স (এনসি)-কংগ্রেস জোট এগিয়ে আছে। অন্যদিকে, হরিয়ানায় এগিয়ে আছে ক্ষমতাসীন বিজেপি। খবর হিন্দুস্তান টাইমসের।

আজ মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে জম্মু ও কাশ্মীর এবং হরিয়ানায় বিধানসভা নির্বাচনের ভোটগণনা শুরু হয়। দুই রাজ্যেই প্রাথমিক গণনার পর দেখা যাচ্ছে, বুথ ফেরত ভোট সমীক্ষার ফল মেলেনি।

সমীক্ষায় বলা হয়েছিল জম্মু ও কাশ্মীরে ত্রিশঙ্কু বিধানসভার কথা। কিন্তু সেখানে এনসি-কংগ্রেস জোট ৪৭টি আসনে এগিয়ে আছে। এর মধ্যে জয় নিশ্চিত হয়েছে ১৩টিতে। অন্যদিকে, বিজেপি এগিয়ে ২৮টি আসনে। পিডিপি চারটিতে।

বুথ ফেরত জরিপে বলা হচ্ছিল, হরিয়ানায় ১০ বছরের আধিপত্য হারাতে যাচ্ছে বিজেপি। কৃষক আন্দোলন ও কুস্তিগিরদের আন্দোলনের জেরে সেখানে অস্বস্তিতে ছিল শাসকদল। তবে জরিপের ফলাফলকে ভুল প্রমাণিত করে প্রায় অর্ধশত আসনে এগিয়ে রয়েছে ক্ষমতাসীনরা। বিজেপির ৪৯ আসনের বিপরীতে কংগ্রেস এগিয়ে ৩৬টিতে।

দুই রাজ্যেই বিজেপির জন্যে বড় পরীক্ষা। হরিয়ানায় টানা ১০ বছর সরকার চালিয়েছে তারা। তবে কৃষক আন্দোলন এবং কুস্তিগিরদের আন্দোলনের জেরে সেখানে অস্বস্তিতে শাসকদল। এদিকে জম্মু ও কাশ্মীরে এবারে বিধানসভা ভোট হয়েছে দীর্ঘ এক দশক পর।

উল্লেখ্য, গত শনিবার (৫ অক্টোবর) হরিয়ানায় এক ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। আর জম্মু-কাশ্মীরে হয় শেষ ধাপের ভোটাভুটি। দুটি রাজ্যেই ৯০টি আসন। সরকার গঠনের জন্য জয় দরকার ৪৬টিতে।

খবর-দ্যা হিন্দুস্থান টাইমস 

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!