1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

প্রধান উপদেষ্টাকে নিয়ে কটূক্তি, এবার বরখাস্ত উপজেলা পরিষদের কর্মচারী

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১৭৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে বিরূপ মন্তব্য করায় ঝালকাঠি সদর উপজেলা পরিষদের সাঁট মুদ্রাক্ষরিক সহকারী (সিএ, গোপনীয় শাখা) এসএম মনিরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

‘জেলে না গিয়ে বঙ্গভবনে শপথ নিলাম’ এই শিরোনামে দেশের অন্যতম শীর্ষ দৈনিক প্রথম আলোতে প্রকাশিত প্রধান উপদেষ্টার একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়। এ নিয়ে প্রথম আলোর ফেসবুক পেজে অনলাইন পোর্টালের সংবাদের লিংক পোস্টের কমেন্টবক্সে এসএম মনিরুজ্জামান বিরূপ মন্তব্য করেন। মনিরুজ্জামান লিখেন ‘‘আগে জেলে যাবার সম্ভাবনা ছিলো এখন ফাঁসি নিশ্চিত (যদি বাংলাদেশে জীবীত থাকেন)’’।
বিষয়টি জেলা প্রশাসক আশরাফুর রহমানের নজরে এলে তিনি সিএ মনিরুজামানকে সাময়িক বরখাস্ত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন। এরপর সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে মনিরুজ্জামানকে সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়।

বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন। মনিরুজ্জামান সদর উপজেলা পরিষদ চেয়ারম্যানের গোপনীয় সহকারী (সিএ) পদে কর্মরত ছিলেন।

সরকারি চাকরিতে যুক্ত হওয়ার আগে মনিরুজ্জামান ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ঝালকাঠি জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদকসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। প্রায় সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগ রয়েছে মনিরুজ্জামানের বিরুদ্ধে।

খবর-ঢাকা টাইমস

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!